চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ক্রিকেটে সবার জন্য সমান নিয়ম জরুরি: মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন, অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে। কারণ দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।’

আইপিএলের দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টের হয়ে আকস্মিকভাবে টাইগার পেসার তাসকিন আহমেদ খেলার সুযোগ পেয়েছিলেন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দ্বিপাক্ষিক সিরিজ চলাকালে খেলার অনুমতি দেয়নি। বিষয়টি নিয়ে ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান মাশরাফী বিন মোর্ত্তজা।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টেস্টে তার অনাগ্রহের কথা বহুবারই জানা গেছে। তার সিদ্ধান্তকে বিবেচনায় নিয়ে সাউথ আফ্রিকা সিরিজের টেস্ট স্কোয়াডে মোস্তাফিজের নাম নেই। টেস্ট সিরিজ চলাকালে তিনি আইপিএল খেলতে ভারতে উড়াল দেবেন।

Banglabid

লাল বলের ক্রিকেটে তাসকিন থাকায় তাকে বোর্ড ছাড়তে চায়নি। তাসকিনের আইপিএলে না খেলার বিষয়টি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দিয়েছেন।

তাসকিনকে শুভ কামনা জানিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও যোগ করেন, ‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো। আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো।’

‘সবকিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দিও। কারণ তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে, যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না। তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২২ আইপিএলজালালতাসকিনমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে উড়োজাহাজ বিধ্বস্ত: কেউ বেঁচে নেই বলে ধারণা

পরবর্তী

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী

পরবর্তী
অগ্নিনির্বাপণ কর্মীরা ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

`শান্তি চুক্তি করে অস্ত্র পকেটে রেখে সরকারের সাথে ধোঁকাবাজি হচ্ছে'

সর্বশেষ

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT