চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অগ্নিনির্বাপণ কর্মীরা ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সাথে আরেক দফা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে আক্রমণের মাত্রা আরো বাড়িয়েছে রুশ বাহিনী।

তবে যে কোনো ধরনের হামলা অথবা রাশিয়ার আল্টিমেটামের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রায় চার সপ্তাহ ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে রাশিয়ায়। এরপর থেকেই দেশটির বিভিন্ন শহরে নির্বিচারে আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশবাহিনী। এরই মধ্যে প্রতিপক্ষ ইউক্রেনের সাথে কয়েক দফা শান্তি আলোচনাও করে রাশিয়া। সবশেষ সোমবার আবারো বৈঠকে বসে দু’পক্ষ। কিন্তু তাতে আশানুরূপ অগ্রগতি আসেনি।

সোমবার কিয়েভের আবাসিক এলাকা ও শপিংমলে গোলাবর্ষণে ৮ জনের মৃত্যু হলে বুধবার সকাল পর্যন্ত ৩৫ ঘণ্টার কারফিউ ঘোষণা করেন কিয়েভের মেয়র। রুশবাহিনীর দখল করা খেরসন শহরে সাধারণ জনগণের বিক্ষোভে গ্রেনেড হামলা চালায় রুশবাহিনী। মারিউপোলে আত্মসমর্পণে রাশিয়ার বেঁধে দেওয়া সময়সীমা প্রত্যাখ্যান করেন ইউক্রেনীয় সেনারা।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মস্কোর সঙ্গে আপোষে প্রস্তুত কিয়েভ, তবে ইউক্রেন কখনই রাশিয়ার আল্টিমেটামের কাছে মাথা নত করবে না। কিয়েভ, মারিউপোল বা খারকিভের মতো শহরগুলো রাশিয়ার দখলদারিত্ব মেনে নেবে না ঘোষণা দেন তিনি।

এছাড়া ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা তা নিয়ে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। জোটের কয়েকটি সদস্য রাষ্ট্র নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিলেও বিপক্ষে দাঁড়িয়েছে জার্মানি-নেদারল্যান্ডসের মতো ইইউয়ের নেতৃস্থানীয় দেশগুলো।

বেলারুশ খুব শিগরই ইউক্রেনে আক্রমণ করতে পারে এবং তাদের মাটিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র স্থাপন করার অনুমতি দিতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা।

এমন পরিস্থিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী শুক্রবার পূর্ব ইউরোপের এই ন্যাটো সদস্যভুক্ত দেশটিতে বাইডেনের যাওয়ার কথা রয়েছে।

ট্যাগ: রাশিয়া ইউক্রেন সংকটশান্তি আলোচনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ ক্রিকেটে সবার জন্য সমান নিয়ম জরুরি: মাশরাফী

পরবর্তী

`শান্তি চুক্তি করে অস্ত্র পকেটে রেখে সরকারের সাথে ধোঁকাবাজি হচ্ছে’

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

`শান্তি চুক্তি করে অস্ত্র পকেটে রেখে সরকারের সাথে ধোঁকাবাজি হচ্ছে'

জুভেন্টাসের জার্সিতে খেলছেন দিবালা, ফুটবল মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুভেন্টাসের সাথে সম্পর্ক শেষ হচ্ছে দিবালার

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT