চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ব্যবসা বাড়াতে আগ্রহী ব্রিটিশরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ব্রিটিশ ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের বাণিজ্য বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নব নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেইক।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

হাইকমিশনার বলেন, বাংলাদেশে বৃটিশ ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাড়াতে আগ্রহী, বিশেষ করে জ্বালানী খাতে। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্য সরকার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান হাইকমিশনার এলিসন।

Banglabid

যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশী বংশোদ্ভুত তিন সংসদ সদস্য বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, সংসদ সদস্য রুশনারা আলী ও রূপা হকের প্রশংসা করেন হাই কমিশনার।

দায়িত্বপালনকালে দুই দেশের সর্ম্পক বৃদ্ধিতে কাজ করবেন বলে জানান হাইকমিশনার। নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দেশের চলমান সর্ম্পকে সন্তোষ প্রকাশ করে এ সর্ম্পক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা ইন্টারনেট সেবাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছি। অনলাইনের ২৫৭ ধরনের সেবা দেয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ প্রযুক্তি বান্ধব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের অব্যহত সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ ও রাজনীতিবিদদের সহযোগিতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে অমর একুশে বই মেলা ঘুরে দেখার অনুভূতি ব্যক্ত করেন হাই কমিশনার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সু্রাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিসন ব্লেকবাংলাদেশ-যুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে ব্যবসা বাড়াতে আগ্রহী ব্রিটিশরা

পরবর্তী

নিলয়ের নায়িকা মৌসুমী

পরবর্তী

নিলয়ের নায়িকা মৌসুমী

নিলয়ের নায়িকা মৌসুমী

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT