চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ‘গণতন্ত্রের উল্টো পথ’ নিয়ে উদ্বিগ্ন মার্কিন কংগ্রেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের নির্বাচন-মার্কিন কংগ্রেস

বাংলাদেশের গণতন্ত্র উল্টো পথে চলছে – এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কংগ্রেস। শুধু তাই নয়, এ বিষয়ে পদক্ষেপ নিতেও ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির আইন পরিষদ।

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট জালিয়াতির গুরুতর অভিযোগের আলোকে’ বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং দেশটির হাউজ ফরেইন অ্যাফেয়ার্স কমিটির কাছে ১১ ফেব্রুয়ারি লেখা এক চিঠিতে কংগ্রেস সদস্যরা এ উদ্বেগের কথা জানান।

Banglabid

চিঠিতে তারা লিখেছেন: ‘বাংলাদেশি গণতন্ত্রকে উল্টো পথে চলতে দেখে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা অনুরোধ জানাচ্ছি যেন পররাষ্ট্র বিভাগ এই বিষয়টিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার একটি ধারণা আমাদের দেয়। বিশেষ করে যেখানে ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির গুরুতর অভিযোগের ফলে সেটির প্রতি বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দিয়েছে।

আপনি জানেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের সুরক্ষা যুক্তরাষ্ট্রের নিজ স্বার্থের জন্য খুবই জরুরি এবং বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগগুলো সত্যিই এসব গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকিস্বরূপ।’

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটি দৃঢ় ও গর্ব করার মতো ঐতিহ্য রয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ‘এ কারণেই সহিংসতা, গণগ্রেপ্তার এবং বাক-স্বাধীনতা রোধের মাধ্যমে নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা ভীত।’

Reneta

কংগ্রেস সদস্যদের বক্তব্য, ‘যদিও সরকার নিযুক্ত নির্বাচন কমিশন নির্বাচনটিকে বৈধ দাবি করছে, আমাদের বিশ্বাস, দেশজুড়ে ব্যাপক হারে ভোট জালিয়াতি ও ভোটারদের ভোট দিতে বাধা দেয়ার অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে নেয়া দরকার।’

ওই চিঠিতে কয়েকটি অভিযোগসহ বেশিরভাগ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকের ভিসা না পাওয়ার উদাহরণও টানা হয়।

চলতি বছরে এশিয়ায় বেশ কয়েকটি দেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে কংগ্রেস সদস্যরা বলেছেন, ‘এমন অবস্থায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও শ্রদ্ধা ধরে রাখাটা খুবই জরুরি। আর এর শুরুটা করা দরকার বাংলাদেশকে দিয়ে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনগণতন্ত্রমার্কিন কংগ্রেসমার্কিন পররাষ্ট্র বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব ইজতেমায় ডিএমপির নির্দেশনা

পরবর্তী

গ্ল্যামারে তবু শীর্ষে শাহরুখ-দীপিকা

পরবর্তী

গ্ল্যামারে তবু শীর্ষে শাহরুখ-দীপিকা

সহজ জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT