চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে এটাই আমার প্রথম স্বীকৃতি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্র নির্মাণে অভিষেক হয়েছে আগেই। ‘জালালের গল্প’ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছেন দেশে-বিদেশে। ছবিটি বিশ্বের বিভিন্ন প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবগুলোর মূল প্রতিযোগিতা বিভাগে লড়েছে। ছিনিয়ে এনেছে বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও। অথচ বাংলাদেশে এখন পর্যন্ত তার কাজের কোনো স্বীকৃতি মেলেনি! তবে এবার সেই অপূর্ণতা ঘুচলো তার। প্রথমবারের মতো দেশিয় পুরস্কার হাতে তুললেন নির্মাতা।

বলছিলাম নির্মাতা আবু শাহেদ ইমনের কথা। ‘জালালের গল্প’ খ্যাত এই নির্মাতা সত্যি সত্যি বাংলাদেশে প্রথম কোনো স্বীকৃতি হাতে নিলেন। তবে সেটা চলচ্চিত্রের জন্যে নয়। বরং এক ঘন্টার কাহিনীচিত্রের জন্য পেলেন স্বীকৃতি। হাতে তুললেন চারুনীড়ম কাহিনীচিত্র পুরস্কার-২০১৮।

‘বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশ হয়ে উঠুক উজ্জ্বল’-এই শ্লোগানে ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত ২৪টি সেরা কাহিনীচিত্র নিয়ে শুরু হয় ‘আনন্দ আলো চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব ২০১৮’। নাটকগুলো প্রদর্শনের পর সেরা নাটক বাছাইয়ের পালাও শেষ হয়। ১১ মার্চ রবিবার শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বসে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার-২০১৮’ অনুষ্ঠান। আর এখানেই সেরা কাহিনীকার হিসেবে ‘গোল্ডেন এ প্লাস’-এর জন্য পুরস্কার হাতে তুলেন নির্মাতা আবু শাহেদ ইমন।

Banglabid

প্রায় ১০ বছর পর গেল বছরের কুরবানি ঈদে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে তরুণ চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন নির্মাণ করেন ‘গোল্ডেন এ প্লাস’। মা-বাবার প্রত্যাশার চাপে কীভাবে শিশুদের শৈশব বিভীষিকাময় হয়ে ওঠে, তা দেখা গেছে চ্যানেল আইয়ে প্রচারিত ‘গোল্ডেন এ প্লাস’ নাটকে। রেজাল্ট নিয়ে বাবা-মায়ের চাপে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে কী করে শিশু কিশোররাও আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাই নাটকটিতে ফুটিয়ে তুলেছেন তিনি। আর এই নাটকের জন্যই সেরা কাহিনীকারের স্বীকৃতি নিয়েছেন ইমন।

রবিবার সন্ধ্যা ৬টায় শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় দেশের আরেক মেধাবী নির্মাতা আবু সায়ীদকে। তিনি আবু শাহেদ ইমনের হাতে পুরস্কারটি তুলে দেন।

‘গোল্ডেন এ প্লাস’ নাটকের কাহিনীকার হিসেবেই নয়, নাটকটি এছাড়াও আরো দুই বিভাগে সেরার পুরস্কার অর্জন করে। শ্রেষ্ঠ কাহিনীচিত্রের জন্য ইমপ্রেস টেলিফিল্ম ও শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য দীপান্বিতা মার্টিনকে পুরস্কৃত করা হয়।

Reneta

তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ‘গোল্ডেন এ প্লাস’: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনইমপ্রেস টেলিফিল্মকাহিনীচিত্রগোল্ডেন এ প্লাসচারুনীড়মচ্যানেল আই
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT