চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ইসলামী চরমপন্থা ছড়াচ্ছে ব্রিটেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দীর্ঘদিন থেকে ব্রিটেন চরমপন্থা ছড়ানোর জন্য অন্যদেশগুলোকে দায়ী করে আসছিল। কিন্তু এবার তার উল্টো খবর শোনা যাচ্ছে। সম্প্রতি দেশটির প্রভাবশালী দৈনিক ‘দ্যা ইকোনোমিস্টের’ এক প্রতিবেদনে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ছড়ানোর জন্য ব্রিটেনকে দায়ী করা হয়েছে।

জঙ্গিবাদের অর্থায়ন থেকে শুরু করে, পরিকল্পনাও করে থাকে এই সকল বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিকরা।

প্রতিবেদনে বলা হয় ১৯৭০ এর দশকেই মূলত ব্রিটেনে প্রথম বাংলাদেশি মাইগ্রেন্ট বা অভিবাসীদের আগমন ঘটে। এ সময় থেকে কিছু সময়ের জন্য বাঙ্গালি রেস্টুরেন্টগুলোতে অ্যালকোহল বিক্রি বন্ধ হয়। যার নেপথ্যে ছিল দেলোয়ার হোসেন সাইদীদের মতো ধর্মীয় বক্তাদের প্রভাব। ধীরে ধীরে তা চরমপন্থায় রূপ নিতে থাকে। এ বছরের ফেব্রুয়ারিতে শামীমা আকতার নামের এক লন্ডন প্রবাসীর আইএস-এ যোগ দিয়ে সিরিয়া যাওয়ার অভিযোগ এলে তার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়া হয়।

Banglabid

সম্প্রতি ঢাকায় বেশ কয়েকটি জঙ্গি হামলার প্রেক্ষিতে উগ্রবাদের কারণ ও উৎস সন্ধান শুরু হয়। বাংলাদেশ সরকারও বারবার এর পেছনে বহিরাগতদের দোষ দিয়ে আসছে।

বাংলাদেশী বংশদূত এই সকল ব্রিটিশ নাগরিকই এই জঙ্গিবাদের অর্থের যোগান, পরিকল্পনা ও প্রসারে কাজ করে আসছে-এমন অভিযোগ করা হয়েছে প্রতিবেদনটিতে।

বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা জানি না ব্রিটেনে কারা উগ্রবাদ ছড়াচ্ছে। কিন্তু তা আমাদের সমাজকে কলুষিত করছে।’ প্রতিবেদনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা সৈয়দ গোলাম মাওলার নাম উঠে এসেছে ।

Reneta

৯০ দশকে লন্ডনে অধ্যায়নের সময় তিনি সংগঠনটিতে যুক্ত হন। বাংলাদেশ সরকার এর আগে ব্রিটিশ সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার অনুরোধ করেছিল বেশ কয়েকবার। কিন্তু ব্রিটিশ সরকারকে কোন পদক্ষেপ নিতে দেখা যায় নি।

এছাড়া ২০১৬ সালে বাংলাদেশে হলি আর্টিজান হামলার প্রধান আসামী ছিলেন কানাডিয়ান প্রবাসী। তাই শুধু ব্রিটিশরা ছাড়াও অন্যান্য দেশও জঙ্গির অর্থায়নের জন্য দায়ী বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ব্রিটিশদের মাধ্যমে বাংলাদেশে চরমপন্থা ছড়ানোর বিষয়টি বলেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী চরমপন্থীব্রিটেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT