চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসতে আগ্রহী ‍ক্রিস জর্ডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ সফরে আসার পক্ষে মত দিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার ক্রিস জর্ডন। কারণ ইংল্যান্ড টিমের নিরাপত্তায় বাংলাদেশ দরকারের চেয়েও বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ইংল্যান্ড প্রতিনিধি দল যে রিপোর্ট দিয়েছে, তাতে তার পূর্ণ আস্থা আছে।

তবে দলের কোনো সতীর্থ যদি এ ব্যাপারে ভিন্নভাবে চিন্তা করে, সেটিকেও তিনি শ্রদ্ধা জানাবেন। ইংল্যান্ডের তথ্য সরবরাহকারী সংস্থা, প্রেস অ্যাসোসিয়েশন এ খবর জানিয়েছে।

ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ক্রিস জর্ডান বাংলাদেশের আসার ব্যাপারে পরিষ্কার সম্মতি দিলেন। এর আগে স্পিন অলরাউন্ডার মঈন আলী প্রথম পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, সফরের বিষয়ে
তার সম্মতি আছে। বাংলাদেশে আসার কথা জানিয়ে দিয়েছেন জনি বেয়ারস্ট্রোও।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জর্ডান বলেছেন,  ‘স্কোয়াডে যদি আমাকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমি বাংলাদেশ সফরে যাবো। রেগ (রেগ ডিকসন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উপদেষ্টা) বাংলাদেশ গিয়ে সব পর্যবেক্ষণ করে বিস্তারিত প্রতিবেদন দিয়েছেন। নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে হোটেল থেকে মাঠে, প্রশিক্ষণে যাওয়া-আসার সব ব্যবস্থা দেখা হয়েছে। তার পর্যবেক্ষণের উপর আমার আস্থা আছে। সুতরাং এই সফরে যেতে আমি আগ্রহী।’

‘তবে কেউ যদি সফরে যেতে না চায়, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকারও তাদের আছে’- বলেন জর্ডান।

সম্প্রতি বাংলাদেশ ও ভারত ঘুরে যাওয়ার পর ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলটি ক্রিকেটারদের জানিয়েছে, ইংল্যান্ড দলের সফরের সময় বাংলাদেশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তাই সফরের পক্ষেই তাদের মত।

ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকও বাংলাদেশ সফর টিমে থাকবেন বলে ব্যক্তিগতভাবে জানিয়েছেন।  গত ২৬ অগাস্ট ক্রিকেটারদের সঙ্গে একটি বৈঠকে বাংলাদেশ সফরের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

তিনটি ওয়ানডে আর দুইটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর তারা ভারতে যাবেন।

গুলশান হামলার ঘটনার পর এই সফরটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গত বছরের শেষের দিকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

অাগস্টের মাঝামাঝি ইসিবির তিন সদস্যের একটি দল বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ঢাকা ও চট্টগ্রাম সফর করেন।

ওই সফর শেষে তারা ইসিবিকে জানান, নিরাপত্তা নিশ্চিত করতে যেসব পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার, তাতে পরিকল্পনা অনুযায়ী সফরটি করা যেতে পারে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুগলের প্যারালিম্পিক ডুডল

পরবর্তী

ইউটিউব মাতাচ্ছেন রণবীর-ঐশ্বরিয়া (ভিডিও)

পরবর্তী

ইউটিউব মাতাচ্ছেন রণবীর-ঐশ্বরিয়া (ভিডিও)

দেশে ‘দুস্থ’ শব্দটাই থাকবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT