চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছে বিখ্যাত তুর্কি সিরিয়াল ‘জান্নাত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

গত কয়েক বছর ধরে বাংলায় ডাবিংকৃত ডেইলি সোপ/ টিভি সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সে  ধারাবাহিকতায় এবার বাংলাদেশে আসছে আন্তার্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুর্কি দীর্ঘ সিরিয়াল ‘জান্নাত’।

ধারাবাহিকটির গল্পটি যেমন একটি নিখাদ পারিবারিক গল্প, তেমনি এটি বর্তমান সময়েরও গল্প। উপরন্তু গল্পের মধ্যে এমন কোনো অনাকাঙ্ক্ষিত পারিবারিক বা সামাজিক উপাদান নেই, যা দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

‘জান্নাত’-এর কাহিনি আবর্তিত হয়েছে এক এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে চাকরি পায়, তখন ভাবে অবশেষে তার জীবনের দুঃখ-দুর্দশা দূর হতে শুরু করেছে। সাফল্য ধরা দিতে শুরু করেছে। অথচ সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে নতুন করে জটিলতার সৃষ্টি হতে থাকে। তাকে ফেলে যাওয়া মা আবারও তার জীবনে ফিরে আসে। তবে মাতৃসুলভ ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়েই তার জীবনে আবির্ভূত হয়।

অন্যদিকে তার জীবনে যে প্রেম আসে, সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার মায়েরই মেয়ে। এমনই গল্পে শিগগির একটি বেসরকারি টেলিভিশনে বাংলায় সম্প্রচার শুরু হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি ডেইলি সোপ ‘জান্নাত’।

দর্শকরা কেবল যে ‘জান্নাত’ উপভোগ করতে পারবেন, তা-ই নয়। ডেইলি সোপটির দর্শকদের জন্য থাকছে আরো কিছু আকর্ষণ। শিগগির সে সব আকর্ষণেরও ঘোষণা আসছে। ডেইলি সোপ ‘জান্নাত’ বাংলাদেশে নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মের পথিকৃৎ প্রতিষ্ঠান ‘বঙ্গ’। ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। পুরো ডাবিং প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন ‘সুলতান সুলেমান’ খ্যাত দীপক সুমন। আর পরিবেশনা করছে ‘ভি থ্রি কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড’।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ডেইলি সোপ ‘জান্নাত’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘সুরেজ ফিল্ম’। পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’-তে। তুর্কি ডেইলি সোপটি মূলত নির্মাণ করা হয় তুমুল জনপ্রিয় কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে। কোরিয়ান ডেইলি সোপটি পরিচালনা করেন য়ু জি-ওয়োন। কাহিনি রচনা করেন কিম ইয়োন-শিন। বাংলায় ডাবিং করা বিদেশি সিরিজ সম্প্রচার বাংলাদেশে নতুন ঘটনা নয়।

বিটিভির স্বর্ণযুগে এমন বেশ কিছু ডেইলি সোপ/ সিট-কম/ সিরিজ প্রচারিত হয়েছিল, যেগুলো এখনো বাংলাদেশের মানুষের মনে দাগ কেটে রয়েছে। বিশেষ করে ‘ডালাস’, ‘ম্যাকগাইভার’, ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’, ‘বায়োনিক ওম্যান’, ‘টারজান’, ‘এক্স ফাইলস’, ‘সিন্দাবাদ’, ‘হারকিউলিস’, ‘আলিফ লায়লা’, ‘রবিন হুড’-এর কথা এখনো মানুষের মুখে মুখে ফেরে।

ট্যাগ: জান্নাতডাবিংতুর্কিরবিনহুডসিরিয়াল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গায়িকা হয়ে আসছেন নোরা, গাইবেন আরবিতে!

পরবর্তী

উত্তাপের নাম যখন আফগানিস্তান-পাকিস্তান দ্বৈরথ

পরবর্তী

উত্তাপের নাম যখন আফগানিস্তান-পাকিস্তান দ্বৈরথ

এবার সুরাইয়ার পরিচয় প্রকাশ!

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT