চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী ছিল পিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এর আগে একাধিকবার চেষ্টা করেও হয়নি। তবে আরও একবার বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আশাবাদী ছিল সেদেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এমনটাই জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে চলতি বছর শ্রীলঙ্কা দলকেও পাকিস্তান সফরে আশা করেছিলেন মানি।

শুক্রবার লাহোরে পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) পঞ্চম আসর নিয়ে কথা বলেন এহসান মানি। তিনি জানান, পঞ্চম আসরের সব ম্যাচই হবে পাকিস্তানে। সেই সংবাদ সম্মেলনেই মানি আশা প্রকাশ করেন, চলতি বছরই বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলকে আতিথেয়তা দিতে পারতেন তারা। এর বেশি অবশ্য কিছু বলেননি পিসিবি চেয়ার‌ম্যান।

মানি আরও জানিয়েছেন, চলতি বছর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা পাকিস্তান সফর করতে পারেন। তাছাড়া সূচি অনুযায়ী এশিয়া কাপ ঠিক সময়ে পাকিস্তানেই হবে বলে জানান তিনি।

পিএসএলের পঞ্চম আসরের জন্য আপাতত চারটি ভেন্যুর নাম ঘোষণা করেছে পিসিবি। করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি ও মুলতানে ম্যাচগুলো হবে বলে জানানো হয়।

২০০৯’র মার্চে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে নিরাপত্তার কারণে শীর্ষ দলগুলো পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

তবে গত বছর থেকে একটু একটু করে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। এসময় পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যে একটি টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর আন্তর্জাতিক দল হিসেবে প্রথম পাকিস্তান সফর করে হামলার শিকার সেই শ্রীলঙ্কাই।

চলতি বছরের এপ্রিলে পাকিস্তানে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাছাড়া পিএসএলের দুটি ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচও পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়। যেখানে আন্তর্জাতিক অনেক খেলোয়াড় অংশ নেয়।

ট্যাগ: পিসিবিবাংলাদেশ ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন কোটি কর্মসংস্থানে বেকারত্বের অবসান ঘটানো হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ: প্রধানমন্ত্রী

পরবর্তী

২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ: প্রধানমন্ত্রী

চে গুয়েভারাকে নিয়ে যতো চলচ্চিত্র

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT