চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ১০ শতাংশ অর্জন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১৩ হবে বলে আশা করছি। আর আগামী ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।’

তিনি বলেন, ‘এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী আমরা এশিয়ায় সর্বোচ্চ জিডিপি অর্জনকারী দেশ। এখন আমাদের লক্ষ্য হলো ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশ অর্জন করা।’

প্রধানমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতির প্রাক্কলন করা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরে মে-জুলাই মাসে রপ্তানি হয়েছে ১২ শতাংশ। প্রবাস আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৭৫ শতাংশ।

জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য করণীয় উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বিনিয়োগের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানী ব্যবস্থা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। যাতে উন্নত অবকাঠামোর সুবিধা সৃষ্টির মাধ্যমে বেসরকারি বিনিয়োগ ব্যবস্থা সৃষ্টি করা যায়। শিল্পখাতে প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে জিডিপির উন্নীত করা ও কর্মসংস্থান বৃদ্ধি করাও আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অর্থনৈতিক অঞ্চলসমূহ প্রতিষ্ঠা করা হবে।

Reneta

এছাড়া সেবাখাত, আবাসন, প্রর্যটন ও কৃষিখাতের উন্নয়নকেও অগ্রাধিকার দেয়া হবে।

তিনি বলেন আরো বলেন, প্রবৃদ্ধিকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য বাজেট প্রণয়নে মূল লক্ষ্য হলো, বেসরকারি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা, রপ্তানি-বাণিজ্যের প্রসার, ব্যবসা বান্ধব কর ব্যবস্থাপনা, আর্থিক খাতে সংস্কার, সরকারি বিনিয়োগ করা ও এডিপির আকার বৃদ্ধি করা।

এছাড়া মেগা প্রকল্পসহ অবকাঠামো খাতের সকল জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর নির্দিষ্ট সময়ে বাস্তবায়নের মাধ্যমে প্রবৃদ্ধি যথা দ্রুত সম্ভব ২ অংকের ঘরে নিয়ে যাওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতায় প্রথমবারের মতো বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত বছরগুলোতে বাজেটোত্তর সংবাদ সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে হলেও এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট পেশ করা হয়। নতুন অর্থবছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিডিপি প্রবৃদ্ধিবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT