চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের লড়াই ও ম্যাচে ফেরার স্বস্তি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৫৫ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংস হারের শঙ্কা থেকে লড়াই করে জয়ের আশাও জাগিয়েছিল বাংলাদেশ। যদিও ওয়েস্ট ইন্ডিজ জয়ের অনেকটা কাছেই চলে গেছে তৃতীয় দিনের খেলা শেষে। সিরিজের প্রথম টেস্টে ক্ষনিকের জন্য হলেও ম্যাচে ফিরতে পারাটা রাত জেগে খেলা দেখা বাংলাদেশি সমর্থকদের জন্য কম আনন্দের নয়। এজন্য কৃতিত্ব দিতে হয় খালেদ আহমেদকে। নতুন বল হাতে নিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিলেন এ পেসার। করেন ম্যাজিক্যাল স্পেল। যার শুরুটা জোড়া শিকারে।

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনটি ছিল বেশ নাটকীয়। সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের অসাধারণ এক জুটির পর বল হাতে জ্বলে উঠেছিলেন খালেদ। ৯ রানের মধ্যে একাই তুলে নেন ক্যারিবীয়দের তিন উইকেট।

অন্য পাশে মোস্তাফিজ-ইবাদতরা আরেকটু ধারালো হতে পারলে নাটকীয় কিছু ঘটতেই পারত। ৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা উইন্ডিজ ব্যাটারদের যেভাবে একের পর এক আউট করছিলেন খালেদ তাতে প্রত্যাশা হুট করেই আকাশ ছুঁয়েছিল।

Banglabid

জন ক্যাম্পবেল ও জারমেইন ব্ল্যাকউড সেটি হতে দেননি। তাদের প্রতিরোধে ৩ উইকেটে ৪৯ রানে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাম্পবেল ২৮ ও ব্ল্যাকউড ১৭ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন। ৭ উইকেট অক্ষত থাকা উইন্ডিজের জিততে প্রয়োজন আর মাত্র ৩৫ রান।

তৃতীয় দিনের সকালটা একদমই ভালো কাটেনি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপে ৪ উইকেট হারায় প্রথম সেশনে। পরের সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ। সাকিব-সোহান গড়ে তোলেন শতরানের জুটি।

ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে সাকিব-সোহান যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে উল্টো চ্যালেঞ্জে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। জুটিটা আরও দীর্ঘ হয়নি। বাংলাদেশও পারেনি বড় লক্ষ্য ছুঁড়ে দিতে।

Reneta

ছোট লক্ষ্যেই বড় চ্যালেঞ্জে পড়েছিল ওয়েষ্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট, বোনার, রেইফার একে একে ফেরেন শুরুতেই। পড়ে বিপর্যয় সামলে নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল তোলে ২৪৫ রান। ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর সাকিব-সোহানের ১২৩ রানের জুটি পথ দেখায় বাংলাদেশকে।

দুজনই ফিফটি পেরিয়ে আউট হন। সাকিব ৬৩ ও সোহান করেন ৬৪ রান। পর পর তারা বিদায় নিলে আড়াইশর আগেই গুটিয়ে যায় বাংলাদেশ।

উইন্ডিজ পেসার কেমার রোচ ৫৩ রানে নেন ৫ উইকেট। আলঝারি জোসেফ তিনটি ও কাইল মেয়ার্স নেন দুটি উইকেট।

বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১০৩ রানে। সাকিব করেন ৫১ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬৫ রানে থামে। ১৬২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এই ম্যাচে লড়াই হতে পারে সেটি অভাবিত হলেও ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটিই আরও একবার প্রমাণ হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিগাখালেদপ্রথম টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়েস্ট ইন্ডিজকে ৮৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পরবর্তী

পদ্মা নদীতে চলন্ত দুই ফেরির সংঘর্ষে নিহত ১

পরবর্তী
চলন্ত ফেরির ক্ষতিগ্রস্ত অংশ, দুর্ঘটনার চিহ্ন স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা নদীতে চলন্ত দুই ফেরির সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ ক্রিকেট কোচ ডমিঙ্গো সতর্কতা জ্ঞাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় ব্যাটারের কাছে সেঞ্চুরি আর সাকিবের শটে সতর্কতা চান ডমিঙ্গো

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT