চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ইংল্যান্ড দল ও ইংলিশ মিডিয়ার সন্তোষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড দল ও ইংলিশ মিডিয়া। বাংলাদেশে পৌঁছে প্রথম সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক ও দলের সহকারী কোচ জানিয়েছিলেন, তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি এবং তাদের মনে হয়েছে ক্রিকেট খেলার জন্য এটা পৃথিবীর সেরা জায়গাগুলোর অন্যতম। আর প্রথম ওয়ানডের পর শনিবার এক প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে টেলিগ্রাফ।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ঢাকার একটি রেস্তোরায় হামলা চালিয়ে ২০ জনকে হত্যার পর বাংলাদেশে আইএসআইএল এখন টার্গেট করেছে ক্রীড়াবিদদের। আর সেখানেই সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল। হলি আর্টিজানের হামলার পর সফর প্রায় বাতিলই হতে বসেছিল। নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ড দলের দুজন খেলোয়াড় (অধিনায়ন ইয়ন মরগান ও অ্যালেক্স হেলস) সফর থেকে নামও প্রত্যাহার নন।

কিন্তু বাংলাদেশ সরকারের পূর্ণ নিরাপত্তা আশ্বাসে গত সপ্তাহে সেখানে পৌছায় ইংল্যান্ড দল। কড়া নিরাপত্তার মধ্যে কোনো রকম ঝামেলাহীনভাবে শেষ হয়েছে প্রথম ওয়ানডেও।  ঢাকায় রোববারের (আজ) ম্যাচেও থাকছে একই রকম ব্যবস্থা।

নিরাপত্তা ব্যবস্থার দৃশ্য তুলে ধরে টেলিগ্রাফ লিখেছে, মাঠের বাইরের এক কিলোমিটার পর্যন্ত এলাকা নিরাপদ জোন গড়ে তোলা হয়েছে। সেখানে সমর্থকদের একাধিকবার তল্লাশী করে মাঠে প্রবেশ করা হয়। আর রাস্তা বন্ধ করে বিশেষ সশস্ত্র বাহিনী সদস্যরা টিম বাস পাহাড়া দিয়ে মাঠে নিয়ে যাচ্ছে।

আইএসের সাম্প্রতিক রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা রিগ ডিকসন ব্রিটিশ হাইকমিশন ও বাংলাদেশ সরকারের কাছ থেকে নিরাপত্তা বিষয়ে প্রতিদিন আপডেট পাচ্ছেন। তাই আইএসআই’র হুমকির পরও ইসিবি বাংলাদেশের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় দারুণ সন্তুষ্ট।

ওয়ানডে সিরিজে না এলেও টেস্ট সিরিজ দেখতে ২৫-৩০ জন ইংলিশ সমর্থক বাংলাদেশে আসছেন। তাদেরও যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।

গত সপ্তাহে প্রফেশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশন বিপিএলে(বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলা নিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের যে সতর্কবার্তা দিয়েছে সে বিষয়টিও তুলে ধরেছে টেলিগ্রাফ।

পত্রিকাটি বলছে, চলতি নিরাপত্তা ব্যবস্থা দেখার পর ওয়ানডে দলের খেলোয়াড়রা বিপিএলে খেলার জন্য যথেষ্ঠ স্বাচ্ছন্দ বোধ করছেন। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে খেলার জন্য তাদের অনেকেই থেকে যাওয়ার কথা চিন্তা করছেন। আর এ বিষয়ে ইসিবি অন্তত দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছে বলেও নিজস্বভাবে জেনেছে টেলিগ্রাফ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের চাপে ‘প্রেম কি বুঝিনি’

পরবর্তী

বিশ্বব্যাংকের সভায় অর্থমন্ত্রীর অভিযোগ

পরবর্তী

বিশ্বব্যাংকের সভায় অর্থমন্ত্রীর অভিযোগ

অভিনেতা রুদ্রনীলের বাবার রহস্যজনক মৃত্যু

সর্বশেষ

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT