চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে চায় রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতোভ। গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, চাইলে রাশিয়া নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে পারে।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

Banglabid

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সহযোগিতার কথা স্মরণ করেন। বিদ্যুৎ সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বিভিন্ন সেক্টরে আরো বিনিয়োগ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।

নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জানান, তার দেশের ব্যবসায়ীরা বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত। ব্যবসা-বাণিজ্যে দুই দেশের নিজস্ব মুদ্রায় বিনিময় করার প্রস্তাব দেন রাষ্ট্রদূত। এবং দুই দেশের বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সেসময় তিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের গুণগত মান বৃদ্ধির প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের সাক্ষাতের একদিন পরই বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডিজিটাল যুগে বন-জঙ্গল দিয়ে কী লাভ!’

পরবর্তী

‘প্লট বাতিলের পর আরো বড় কাজ বাকি আছে’

পরবর্তী

‘প্লট বাতিলের পর আরো বড় কাজ বাকি আছে’

গুলশান হামলা: ৫ জঙ্গির ভিসেরা সংরক্ষণে আদালতের চিঠি

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT