চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দেয়া তথ্যেই পি কে হালদারকে গ্রেফতার: দোরাইস্বামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ১৭, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
জনপ্রিয় ব্যক্তির সঙ্গে সাংবাদিকের সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী আজ বলেছেন: বাংলাদেশি পলাতক ব্যবসায়ী প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে বাংলাদেশ কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সরকার ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময় করেছে। সংস্থাগুলো হালদারকে আটক করার জন্য এসব তথ্য পরীক্ষা করেছে।

হাইকমিশনার বলেন, হালদারের গ্রেফতার দুই সরকারের মধ্যে স্বাভাবিক সহযোগিতার অংশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি রয়েছে।

তিনি বলেন, এখন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটি একটি প্রক্রিয়া, এর বাইরে বিশেষ কিছু নয়। অপরাধীদের সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশ সহযোগিতা করার জন্য প্রস্তুত।

হালদারকে কখন প্রত্যর্পণ করা যেতে পারে জানতে চাইলে দোরাইস্বামী বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং ‘আপনি জানেন এটি বড়দিনের শুভেচ্ছা কার্ড বিনিময় করার মতো নয়। তিনি বলেন, সুতরাং এটি ধীরে ধীরে ঘটতে দিন।

হাইকমিশনার বলেন, নয়াদিল্লী বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে কাজ করছে এবং হালদার সম্পর্কিত তথ্য বাংলাদেশ থেকে এসেছে।

পররাষ্ট্রমন্ত্রী পরে গণমাধ্যমকে বলেন, পি কে হালদারকে বিচারের সম্মুখীন করার জন্য ফিরিয়ে আনতে ঢাকা ভারতের কাছ থেকে সব ধরনের সহযোগিতা আশা করছে।
সচিব বলেন, আমাদের বৈঠকে, আমি পি কে হালদারের বিষয়েটি উত্থাপন করেছি। তিনি আমাকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র সচিব বলেন, বর্তমানে ভারতে চলমান আইনি প্রক্রিয়া শেষ করে হালদারকে ফেরত পাঠানো হবে। তিনি আরো বলেন, তাকে ফেরত পাঠানো হবে না, এমন কোনো কারণ নেই।

তিনি বলেন, ঢাকা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হালদারকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করবে, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পলাতক অপরাধীদের বিনিময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করে পি কে হালদারকে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, হালদারকে বিচারের সম্মুখীন করার জন্য যা যা করা দরকার ঢাকা তা করবে। তবে তিনি বলেন, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কোন চ্যালেঞ্জ হবে না, কারণ বর্তমানে ঢাকা ও নয়াদিল্লী তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ‘সুবর্ণ অধ্যায়’ উপভোগ করছে।

শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে পি কে হালদারসহ পাঁচজনকে আটক করা হয়।

ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ইডি) কয়েক হাজার কোটি টাকার আর্থিক জালিয়াতির ঘটনায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার অশোকনগরে হালদারের সহযোগীদের আটক করার জন্য বিভিন্ন আবাসিক ভবনে অভিযান চালায় বলে কূটনৈতিক সূত্র জানায়।

২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) এর ৩৫০ কোটি টাকার বেশি পাচারের অভিযোগে পি কে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে।

ট্যাগ: পি কে হালদারভারতীয় হাইকমিশনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাককালাম-স্টোকসকে স্বর্গীয় জুটি বলছেন অ্যান্ডারসন

পরবর্তী

লিভারপুলের জয়ে শিরোপার ফয়সালা শেষে ম্যাচেই

পরবর্তী
লিভারপুলের জয়ে উল্লসিত ফুটবলাররা মাঠে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের জয়ে শিরোপার ফয়সালা শেষে ম্যাচেই

তিশা কানে যাচ্ছেন, ইলহাম ও ফারুকী সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে যাচ্ছেন তিশা, সঙ্গী ইলহাম ও ফারুকী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT