চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাছে হারবে স্মিথ-ওয়ার্নাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

দিনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের উন্নতির গ্রাফটা ঊর্ধ্বমুখী। পরিবর্তনটা মুগ্ধ করছে ক্রিকেটপ্রেমী থেকে অনেক সাবেক ক্রিকেটারকেও। বাড়ছে গুণমুগ্ধ টাইগার ভক্তের সংখ্যা। সাবেক অজি ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ডিন জোন্সই যেমন মজে আছেন বাংলাদেশের ক্রমাগত উন্নতিতে। সেটা দেখে বলেই দিলেন, এই বাংলাদেশকে হাল্কাভাবে নিলে হারতে হতে পারে অস্ট্রেলিয়ানদের।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ধারাভাষ্যকার হিসেবে খুব কাছ থেকেই মাশরাফি-মুশফিকদের দেখার সুযোগ হয়েছে জোন্সের। সঙ্গে দীর্ঘদিনের পর্যবেক্ষণ। সেই অভিজ্ঞতার আলোকেই টুইটারে নিজ দেশের খেলোয়াড়দের সর্তক করে দিয়েছেন সাবেক অজি ব্যাটসম্যান, ‘অস্ট্রেলিয়ার উচিত আগস্টে টাইগারদের বিপক্ষে টেস্টের জন্য তাদের সেরা দলটাকে নিয়ে যাওয়া…নয়তো তাদের হারতে হতে পারে।’

গত বছরের অক্টোবরে নিজেদের মাটিতে টেস্টে ইংল্যান্ড দলকে হারিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড ও ভারত সফরেও প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। আর চলতি শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের শততম ম্যাচে জিতেছে টাইগাররা। মাইলফলকের সেই টেস্ট ধারাভাষ্য কক্ষে ছিলেন জোন্স। উদ্দীপ্ত লাল-সবুজদের কাছে থেকে দেখার সেই আলোকেই স্মিথ-ওয়ার্নারদের সর্তক করে দিলেন তিনি।

তবে আগস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে কিনা সেটি অবশ্য এখনো নিশ্চিত নয়। আসলেও টেস্টের পরিবর্তে ওয়ানডে খেলতে চায় অজিরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই প্রস্তাবে অবশ্য সাড়া দেয়নি বিসিবি। তারা সাদা পোশাকেই খেলতে চায়। এই সিরিজটি আবার হওয়ার কথা ছিল ২০১৫ সালে। তখন নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া। পরিস্থিতির উন্নতি হওয়ায় আসছে আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে আসতে পারে দেশটি।

ট্যাগ: ডিন জোন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঘটনাস্থলে সোয়াট

পরবর্তী

ঢাকা বিভাগ ভেঙে আরেকটি নতুন বিভাগ হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ঢাকা বিভাগ ভেঙে আরেকটি নতুন বিভাগ হবে: প্রধানমন্ত্রী

সমুদ্র অর্থনীতি: সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সুশাসন ও সঠিক পরিকল্পনা

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT