চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের এবার ‘নর্থ কোরিয়া’ পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গ্রুপ ‘বি’ থেকে নিজেদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ার পর ‘এফ’ গ্রুপের দিকেও এক চোখ ছিল বাংলাদেশের। কারণ এই গ্রুপের রানার্সআপই লাল-সবুজদের নক আউট প্রতিপক্ষ। সম্ভাব্যতায় শক্তিশালী ইরান ও সৌদি আরব এগিয়ে থাকলেও জামাল ভুঁইয়াদের পরের রাউন্ডে প্রতিপক্ষ হয়েছে নর্থ কোরিয়া।

বেশ নাটক জমিয়েই গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হয়েছে নর্থ কোরিয়া। পয়েন্টে শীর্ষে থাকা সৌদি আরবকে ৩-০ গোলে হারায় নর্থ। অন্যদিকে আরেক শীর্ষ দল ইরানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ জমিয়ে দেয় মায়ানমার। তাতে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে সেরা ও রানার্সআপ হয় ইরান এবং নর্থ। আর সেরা চার তৃতীয় দলের একটি হয়ে পরের রাউন্ড নিশ্চিত হয় সৌদি আরবের।

নক আউটে এক কঠিন প্রতিপক্ষকেই পেয়েছে বাংলাদেশ। ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসের রানার্সআপ এই নর্থ কোরিয়া। র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে ৮৬ ধাপ। অতীতের দুই দেখায় সবগুলোতেই জয় পেয়েছে সাউথ কোরিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি। যদিও প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বীতার আভাস। ১৯৮০ এশিয়া কাপে ৩-২ গোলে হারের পরের দেখায় মাত্র এক গোলে হেরেছিল বাংলাদেশ।

Banglabid

র‍্যাঙ্কিং যে কোনো বিষয় নয় তার প্রমাণও এই এশিয়ান গেমসেই রেখেছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ৯৬ ধাপ এগিয়ে থাকা কাতারের বিপক্ষে জয়ের আগে ৭২ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডকেও রুখে দিয়েছিল জেমি ডের শিষ্যরা। তাই শুক্রবার চিকারাং স্টেডিয়ামে অন্তত হার না মানা মানসিকতার এক বাংলাদেশকেই দেখার প্রত্যাশা থাকবে লাল-সবুজ সমর্থকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমস ২০১৮বাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT