চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিরা যে কারণে ১০০ বলের ক্রিকেটে ‘সোনার খনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড বিশ্বকাপের সময় গ্যালারি ভর্তি করে প্রিয় দলকে সমর্থন দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিষয়টি নজরে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ডের। নিজেদের নতুন প্রযোজনা ‘১০০ বলের ক্রিকেট’কে জনপ্রিয় করার পরিকল্পনায় সেই বিষয়টি ভালো করেই মাথায় রেখেছে ইসিবি!

ইসিবির এক গবেষণার বরাতে খবর, তাদের ঘরোয়া টুর্নামেন্টেও কোনো বাংলাদেশির নাম থাকলে টিকেট বিক্রির চাহিদা থাকে আকাশচুম্বী। মাঠে-গ্যালারিতে থাকে উপচে পড়া উপস্থিতি। টেলিভিশনের সামনেও থাকে উৎসাহী সমর্থকদের জটলা। নতুন এক টুর্নামেন্টের জন্য যা হতে পারে বেশ আশাব্যঞ্জক।

তাইতো বিপুল দর্শক টেনে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আয়োজনকে জনপ্রিয় করতে নিলাম তালিকায় ৬ বাংলাদেশি ক্রিকেটারকে রেখেছে ইসিবি। বিশ্বকাপের সময় দর্শক উপস্থিতি-সমর্থনের যে দৃশ্য বোর্ডটি দেখেছে, আশা করছে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সেরকম কিছুই ঘটবে।

Banglabid

২০ অক্টোবরের নিলামে হটকেক সাকিব আল হাসানের নাম থাকছে সেটা আগেই জানা ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ডের এই তালিকায় বাকি ১৬ জনের সঙ্গে থাকছে তার বন্ধু ও জাতীয় দল সতীর্থ তামিম ইকবালের নামও। নিলামে থাকাদের মধ্যে বাকি চার টাইগার হলেন- মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের মতো আফগানিস্তানেরও ৬ ক্রিকেটার থাকছেন ১০০ বলের ক্রিকেটের নিলামে। এই দুই দেশের প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচে। নিজেদের টুর্নামেন্টকে হাউজফুল করতে ইসিবি তাই টাইগার ও আফগান ক্রিকেটারদের সোনার খনি মনে করছে!

বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। এ তালিকায় আছেন ৮ ক্রিকেটার। অস্ট্রেলিয়ানদের মধ্যে আছেন স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। সাউথ আফ্রিকা থেকে তিনজন- লুনগি এনগিডি, কুইন্টন ডি কক ও কাগিসো রাবাদা। বাকি দুই শীর্ষ ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

Reneta

ভারত থেকে খেলতে পারেন স্পিনার হরভজন সিং। সেক্ষেত্রে জাতীয় দলে খেলার ইচ্ছা ছাড়তে হবে তাকে। আর শুরুতে আগ্রহ দেখালেও এই টুর্নামেন্টে নাও খেলতে পারেন টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় নাম এবি ডি ভিলিয়ার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাললিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু পরিবর্তন গবেষণা অভিযানে বাংলাদেশের সেজান

পরবর্তী

হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমাদের মুশকিলে ফেলে দিয়েছেন: প্রধানমন্ত্রী

পরবর্তী

হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমাদের মুশকিলে ফেলে দিয়েছেন: প্রধানমন্ত্রী

মিডিয়া কাপ ফুটবলের সেমিতে চ্যানেল আই

সর্বশেষ

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT