চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে বিশাল লক্ষ্যের মুখে পড়েছে বাংলাদেশ। টিম টাইগ্রেসকে জিততে করতে হবে ১৯০ রান। স্বাগতিকদের ১৫১ রানের ওপেনিং জুটি সালমাদের সর্বনাশ করেছে।

ক্যানবেরায় টস জিতে ব্যাটিংয়ে এসে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই অজি ওপেনার। শেষঅবধি নির্ধারিত ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

দুই ওপেনার অ্যালিসা হেইলি ও বেথ মোনি উদ্বোধনীতেই তুলে ফেলেন ১৫১ রান, ১৭ ওভারে। হেইলি যখন ফিফটি ছোঁন, তখন অজিদের দলীয় সংগ্রহ ৭১।

Banglabid

আগাগোড়াই মারমুখী হেইলি ফিরেছেন ৮৩ করে। ১০ চার ও ৩ ছক্কায় ৫৩ বলের ঝড়ো ইনিংস তার। সালমার বলে সানজিদাকে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার।

মোনি শেষপর্যন্ত থাকলেন। অপরাজিত ৮১ রানের ইনিংস তার। ৯ চারে ৫৮ বলে সাজানো। তার সঙ্গে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়া অ্যাশলেইঘ গার্ডনার অপরাজিত থাকেন ৯ বলে ২২ রানে, তার ব্যাটে এক ছক্কার সঙ্গে ৩ চারের মার।

খাদিজাতুল কুবরা ২ ওভারে ২৯ রান দিয়ে সবচেয়ে খরুচে। খরুচে দিন গেছে প্রায় সবারই। জাহানারা ও সালমা ৪ ওভারে দিয়েছেন যথাক্রমে ৪০ ও ৩৯ করে, সালমার দখলে একমাত্র উইকেটটি।

Reneta

রুমানা কিছুটা কম রান বিলিয়েছেন, ৪ ওভারে দিয়েছেন ৩০ রান। ফাহিমা ৩ ওভারে ২৩, নাহিদার ৩ ওভারে খরচ ২৬ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবি জুড়ে প্রিয়াঙ্কা আছে, আমার হৃদয় জুড়ে নেই: রফিক শিকদার

পরবর্তী

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের মিশন

পরবর্তী

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের মিশন

খালেদা জিয়ার জামিন আবেদন আবার খারিজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT