চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে টেনে তুললেন হৃদয়-জাকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০৭, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

১০ ওভারে ৬৩ রানে ৩ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শুরুর অংশের স্কোর ছিল হতাশ করার মতোই! রানের ঘাটতি মিটিয়ে লড়াকু সংগ্রহই দলকে এনে দিয়েছেন দুই তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। চতুর্থ উইকেট জুটিতে ৫৭ বলে বলে ৮৭ রান যোগ করে এনে দিয়েছেন দেড়শ পেরোনো পুঁজি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে এসেছে ১০২ রান।

সিরিজজুড়ে ধারাবাহিক হৃদয় ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হন ১৯তম ওভারে। দুবল পর জাকেরকে বোল্ড করেন এ পেসার। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন টাইগার মিডলঅর্ডার ব্যাটার।

মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৯ ও রিশাদ হোসেন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন মুজারাবানি। এ পেসারের পরপর দুই বলে পেছনের দিকে মারতে গিয়ে ব্যাটে লাগাতে ব্যর্থ হন ওপেনার লিটন দাস। এরপরও নাছোড়বান্দা হয়ে একই শট খেলেন পরের বলেও। এবার ব্যাটে বল লাগলেও কোণা স্পর্শ করে ভাঙে স্টাম্প।

জিম্বাবুয়ে পেসারের সামনে লিটনের ওই শট অবাক করার মতোই। তার প্রশ্নবিদ্ধ শটে আউটের পর ভালো অবস্থায় ছিল না বাংলাদেশ।

Reneta

১৫ বলে ১২ রান করে লিটন ফেরার পর নাজমুল হোসেন শান্ত বোল্ড হন সিকান্দার রাজার বলে। ৪ বলে ৬ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ২ উইকেট হারানোয় পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪২ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক দল।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ২২ বলে ২১ রান করে পেসার ফারাজ আকরামের শিকার হন। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন এ বাঁহাতি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-টুয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় রাজার দল। টস পর্বে শান্ত বলছিলেন জিতলে আগে ব্যাটিংই করতেন। চট্টগ্রামে মেঘাচ্ছন্ন দিনে প্রত্যাশা মতো আগে ব্যাটে নামা গেলেও শুরুটা ভালো করতে পারেনি তার দল।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ সামনে থাকলেও তা কাজে লাগাতে পারছে না টপঅর্ডার।

সিরিজ জয়ের হাতছানি নিয়ে নামা ম্যাচের একাদশে এসেছে দুই পরিবর্তন। স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার শরিফুল ইসলাম খেলছেন না। পরিবর্তে নেমেছেন পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার তানভীর ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামতৃতীয় টি-টুয়েন্টিবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT