চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা পরিবারের ত্রাণসহ বাঁধাহীন পথে খালেদা, নেতাকর্মীদের ঢল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বিঘ্নে বাঁধাহীনভাবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকা থেকে কক্সবাজারের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেখানে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।

সড়ক পথে যাত্রায় খালেদা জিয়ার বহরকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিভিন্ন পয়েন্টে প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে থাকতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের। এসময় স্থানীয় নেতা কর্মীদের মিছিল স্লোগানে সরব হয়ে ওঠে মহাসড়ক এলাকা।

যাত্রাপথে রাজধানীর নয়াপল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জেরর সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সোনারাগাঁও এলাকায় যানজটে গাড়ির গতি কমলে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া।

Banglabid

শনিবার চট্টগ্রাম পৌঁছে সেখানকার সার্কিট হাউজে অবস্থান করবেন বিএনপি নেত্রী। যাত্রাপথে দুপুরে ফেনীর সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে রওয়ানা দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন রাতে।

রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন তিনি। রোববার কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করে সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিএনপি প্রধান।

এর আগে দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা নিয়ে গত ১৮ অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারখালেদা জিয়ারোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT