চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁধন বললেন ‘আমার চরিত্রটি বাংলাদেশি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A
বাংলাদেশি চরিত্রে বাঁধন, ক্যাফেতে বসে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমা ‘খুফিয়া’তে অভিনয় করছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বর্তমানে দিল্লীতে এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সাথে বলিউডের সিনেমায় অভিনয় প্রসঙ্গে কথা বলেন বাঁধন। জানান, চলতি মাসের ১০ তারিখে তিনি ‘খুফিয়া’র শুটিংয়ে অংশ নিতে দিল্লী যান। ১১ তারিখ থেকে শুরু হয়েছে শুটিং। চলবে এই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

‘খুফিয়া’ সিনেমাটি হতে যাচ্ছে একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার। এরআগে সিনেমাটি প্রসঙ্গে বিশাল ভরদ্বাজ ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি।’

Banglabid

তবে সিনেমার প্লট নিয়ে আগাম কিছুই বললেন না নির্মাতা। এরইমধ্যে ছবির টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে দেখা যায় বলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ। আছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা।

তবে এই সিনেমায় বাঁধনকে কোন চরিত্রে দেখা যাবে, এ নিয়ে এখনও নির্মাতা কিংবা নেটফ্লিক্স এর পক্ষে কিছুই স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘চরিত্রটি নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটুকু বলি, আমার চরিত্রটি বাংলাদেশি’।

বলিউডে সিনেমায় পা রাখতে যাচ্ছেন বাঁধন, এমনটি এতোদিন গুঞ্জন হলেও বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি স্থিরচিত্র প্রকাশ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন পরিচালক বিশাল ভরদ্বাজ। ছবিতে ‘হ্যাশট্যাগ খুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আজমেরী হক বাঁধনআলী ফজলআশীষ বিদ্যার্থীখুফিয়াটাবুদিল্লীবলিউডবাঁধনবিশাল ভরদ্বাজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার বছর পর পরিচালনায়, তবুও আত্মবিশ্বাসী অন্ত

পরবর্তী

শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখুন: ধর্ম প্রতিমন্ত্রী

পরবর্তী
ধর্ম প্রতিমন্ত্রী, ধর্মীয় সম্প্রীতি ও শান্তির জন্য বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখুন: ধর্ম প্রতিমন্ত্রী

বান্দরবানে পিকনিকের গাড়ি খাদে পড়ে নিহত ২

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT