চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের চাই ২৩৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৯৯২ বিশ্বকাপকে যেন মনে করানোর চেষ্টায় আছে পাকিস্তান। সেবার ধুঁকতে ধুঁকতে শিরোপাই জিতে নিয়েছিল ইমরান খানের দল। এবারও সেটা সম্ভব কিনা তা সময়ই বলবে। তবে রাস্তাটা খোলা থাকবে কিনা বুধবার এজবাস্টনে ম্যাচ শেষেই বোঝা যাবে। তবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে ২৩৭ রানে আটকে দিয়ে সরফরাজরা বুঝিয়ে দিলেন ঘুরে দাঁড়াতে মরিয়া তার দল।

বৃষ্টিতে ঘণ্টাখানেক দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে একদমই সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ড। বাঁচা-মরার ম্যাচে দলকে টেনে তুলতে কিউই ব্যাটসম্যানদের ঘিরে শুরু থেকেই তোপ দেগে গেছেন পাকিস্তানি বোলাররা। ফলটাও মিলেছে হাতেনাতে!

দ্বিতীয় ওভারেই মোহাম্মদ আমিরের বলে বোল্ড মার্টিন গাপটিল (৫)। পরে একে একে কলিন মুনরো (১২), রস টেলর (৩) ও টম ল্যাথামকে (১) সাজঘরের পথ দেখিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। কৈশোর থেকে সদ্য যৌবনে পা ফেলা পেসারকে এদিন যেনো বুঝেই উঠতে পারেননি কিউই ব্যাটসম্যানরা।

সেখান থেকে জিমি নিশামকে নিয়ে ৪৩ রানের জুটিতে নড়বড়ে ব্যাটিং কাঠামোকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দেয়ার চেষ্টায় ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪১ রান করার পর তাকে সরফরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান পাকিস্তানি লেগস্পিনার শাদাব খান।

নিউজিল্যান্ডের বিপদে তখন ঢাল হয়ে দাঁড়ান জিমি নিশাম। তার সঙ্গী কলিন ডি গ্র্যান্ডহোম। দুজনের ১২৯ রানের বোঝাপড়ায় জুটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় কিউইরা।

গ্র্যান্ডহোম ৬৪ করে রানআউটে কাঁটা পড়লেও নিশাম শেষ পর্যন্ত খেলে সাজঘরে ফিরেছেন মাত্র ৩ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে। ১১২ বলে ৯৭ রানের ধৈর্যশীল অপরাজিত ইনিংসটিতে ৫ চারের বিপরীতে ৩ ছক্কা হাঁকিয়েছেন নিশাম।

১০ ওভারে কেবল ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। শুরুতে রান আটকালেও পড়ে রান বিলিয়েছেন আমির। ৬৭ রান খরচায় তার শিকার গাপটিলের উইকেট।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের উচিৎ কাঠামো তৈরি করা: শাইখ সিরাজ

পরবর্তী

হয় যদি বদনাম, হোক আরো…

পরবর্তী

হয় যদি বদনাম, হোক আরো...

ভারতকে হারাতে ভাগ্যকে পাশে চান মিরাজ

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT