চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারাতে ভাগ্যকে পাশে চান মিরাজ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪৭ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: ক্রিকেটারদের চার দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। অনেকেই বার্মিংহাম এসে চলে গেছেন অন্য শহরে। হোটেলে যে কয়জন আছেন, তাদেরও ঘুরতে বের হওয়ার তাড়া। অনুরোধ, অপেক্ষার পর টিম ম্যানেজমেন্ট ছুটির দিনেও মিডিয়ার মুখোমুখি হতে পাঠাল মেহেদী হাসান মিরাজকে।

বড় মঞ্চে জয়ের দুয়ারে গিয়ে ভারতের কাছে হারের বেশ কয়েকটি তিক্ত অভিজ্ঞতা খুব পুরনো নয় বাংলাদেশের। তীরে এসে তরী ডুবতে একাধিকবার দেখেছেন মিরাজ। তরুণ অফস্পিনিং অলরাউন্ডার এবার আত্মবিশ্বাসী ভারতকে হারাতে পারবে বাংলাদেশ।

আগামী ২ জুলাই এজবাস্টনে ভারত-বধের মিশনে সফল হতে অবশ্য সৌভাগ্যেও পাশে চাইলেন টাইগার অলরাউন্ডার, ‘ভারতের সঙ্গে যত ম্যাচই খেলেছি, আমরা কিন্তু খুব কাছে গিয়ে হেরেছি। আসলে বলব যে আমাদের লাকটা কম ফেভার করেছে। ভাগ্য যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা এই ম্যাচটা জিততে পারব।’

‘অবশ্যই ভারত কঠিন প্রতিপক্ষ। তারা ডমিনেট করে খেলছে, ভালো ক্রিকেট খেলছে। তাই বলে আমরা ওরকম চাপ নিচ্ছি না। আমাদের সহজাত খেলা খেলেই ভালো কিছু করতে পারি।’

মিরাজের আত্মবিশ্বাসের কারণ দলের ভালো পারফরম্যান্স ও সবার অবদানে এগিয়ে যাওয়া। অর্থাৎ টিম পারফরম্যান্স, ‘সবার আত্মবিশ্বাস আছে, টিমের সবাই খুব ভালো অবস্থায় আছে। কেননা টিম খুব ভালো খেলছে। সাকিব ভাই সবাইকে ডমিনেট করছে। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান। বোলিংয়ে উইকেট নিচ্ছে। মুশফিক ভাই, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইরা ভালো খেলতেছে। তামিম ভাইও টুকটাক ইনিংস খেলছে।’

‘লিটন দাস খুব ভালো একটা ইনিংস খেলেছে। জুনিয়রদের মধ্যে আমি, সাইফউদ্দিন, মোস্তাফিজ, মোসাদ্দেক যতটুকু দেয়ার চেষ্টা করছি সেভাবে শতভাগ দিতে। আমরা সবাই যে চেষ্টাটা করছি তাদের মাঝে একটা যোগাযোগ আছে।’

Reneta

ভারতের সঙ্গে বড় মঞ্চে বরাবরই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশের। তবে ২০০৭ সালের বিশ্বকাপের পর লড়াই জমালেও বড় মঞ্চে ভারত-বধ করতে পারেনি মাশরাফী বিন মোর্ত্তজার দল। সেই আক্ষেপ এজবাস্টনে বিশ্বকাপের মঞ্চেই মেটাতে মরিয়া টিম টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হয় যদি বদনাম, হোক আরো…

পরবর্তী

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের, সমাধানও তাদেরকে করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
ফাইল ছবি

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের, সমাধানও তাদেরকে করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT