চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচার সব অবলম্বনের সঙ্গে পুড়ল হাজারো স্বপ্ন

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:২৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
বাঁচার সব অবলম্বনের সঙ্গে পুড়ল হাজারো স্বপ্ন

বাঁচার সব অবলম্বনের সঙ্গে পুড়ল হাজারো স্বপ্ন

এখানে-সেখানে ছড়ানো ছিটানো পুড়ে যাওয়া টিন, আসবাব। পড়ে আছে আংশিক পুড়ে যাওয়া শখের কোনো জিনিস। কোথাও বা শুধু পোড়া ভিটা। এখন এমনই চিত্র রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার ইলিয়াস মোল্লা বস্তির।

সোমবার ভোরে লাগা ভয়াবহ আগুনে সেখানকার কয়েক হাজার ঘর পুড়ে যায়। ওই বস্তিতে বসবাস করা মানুষগুলো সবকিছু হারিয়ে আজ অসহায়। জীবনযুদ্ধে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। আগুনে ঘর বাড়ি পোড়ার সঙ্গে পুড়ে গেছে তাদের হাজারো স্বপ্ন, বেঁচে থাকার সব অবলম্বন।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে ইলিয়াস মোল্লা বস্তি গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ঘর বাড়ির টিনগুলো সরানো হচ্ছে, তবে সরছে না সাধারণ মানুষের আহজারি।

Banglabid

স্থানীয় এমপির পক্ষ থেকে দুপুরের খাবার ব্যবস্থা করা হলেও সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। খাবারের পাত্রের অভাবে এ বিশৃঙ্খলা। সাধারণ মানুষরা কোনো রকমভাবে জীবন পার করছে। এলাকায় দেখা দিয়েছে অস্বাস্থ্য পরিবেশের সঙ্গে পানি সংকটও।

পোড়া ঘরের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বৃদ্ধা হাজেরা খাতুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘নিজের জান আর পরনের কাপড় ছাড়া কিছুই নাই রে বাজান।’’

নিজের পুড়ে যাওয়া ঘরের মেঝেতে বসেই দুপুরের খাবার খাচ্ছিলেন শাহজাহান ব্যাপারী (৬৫)। তিনি বলেন, ‘মাদারীপুর গ্রামের বাড়িতে ছিলাম ঘরে ভাড়াটিয়া ছিল। দিনমজুরের কাজ করি, এখন কি করুম কিছুই কইতে পারছি না।’

Reneta

শাহজাহান ব্যাপারীর ছোট্ট নাতি আব্দুল্লাহ নাজমুল বলেন, ‘আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আগুন লাগার পর ঘর থেকে বাইরে আসি। আমার বইগুলো বাইর করতে পারি নাই, সব পুড়ে গেছে।’

ভয়াবহ এই আগুনে সহায়-সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই বস্তির বাসিন্দারা। পুড়ে ছাই হয়েছে বস্তির ৫০ থেকে ৫৫ শতাংশ ঘর-বাড়ি, সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে যেন হাজারো স্বপ্নও।

সব হারিয়ে দিশেহারা বস্তিবাসী সালমা বেগম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘খাট, টিভি শোকেস কিছুই উদ্ধার করতে পারি নাই। স্বামীকে বিদেশ পাঠাবো, বিদেশ যাওয়ার সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্বপ্ন সবশেষ।’’

মোহম্মদ হারুন বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলব সেটাও পারছি না চেক সব পুড়ে গেছে।’ তিনটি ঘর নিয়ে থাকা হারুন খানিকক্ষণ পর পর কান্নায় ভেঙ্গে পড়ছেন।

মঙ্গলবার সকালে ইলিয়াস মোল্লা বস্তিতে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তাদের যে ক্ষতি হয়েছে সেটা অত্যন্ত কষ্টদায়ক। আমি ত্রাণমন্ত্রীর সাথে কথা বলেছি, সরকারের পক্ষ থেকে তাদের জন্য ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, সঙ্গে দশ লক্ষ টাকা।’

‘ঢাকার ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তাদের তালিকা যত দ্রুত তৈরি করতে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বস্তিবাসীদের জন্য তাদের স্থায়ী আবাসন করতে সরকার বাউনিয়ায় বিরাট এলাকাজুড়ে পুনর্বাসনের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে। দীর্ঘস্থায়ী আবাসনের ব্যবস্থা সরকার হাতে নিয়েছে।’

তবে আগুন লাগার কোনো কারণ জানতে পেরেছেন কি না জানতে চাইলে সরকারের এই মন্ত্রী বলেন, ‘আগুন লাগার কোনো কারণ জানা যায়নি, এ ব্যাপারে তদন্ত হচ্ছে। শিগগিরই কীভাবে আগুন লেগেছে তা বেরিয়ে আসবে।’

কী কারণে আগুন লেগেছে তা বস্তিবাসী বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্টভাবে তথ্য জানানো হয়নি। ওই সূত্রগুলোর ধারণা, রান্নাঘরের গ্যাসের চুলা অথবা বৈদ্যুতিক শটসার্কিট বা সিগারেটের আগুন থেকে সেখানে আগুন লাগতে পারে। ভয়াবহ আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা টানা সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের উৎস ও ক্ষতি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করে আগামী সাতদিনের মধ্যে তদন্ত কমিটিকে এই ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা গেছে, হারুনাবাদ এলাকায় পাশাপাশি ৩টি বস্তি রয়েছে। কবির মোল্লার বস্তির পাশে সাত্তার মোল্লা ও নাজির আলির বস্তি। কবির মোল্লা বস্তির আয়তন প্রায় ২৫ একর। আগুনে বস্তির প্রায় চার হাজার ঘর ভূস্মীভূত হয়েছে।

এই বস্তিতে প্রায় ২৫ হাজার লোকের বসবাস। বস্তির ঘরগুলো ছিল ঘিঞ্জিমতো। একটির সঙ্গে আরেকটি লাগোয়া। ফাঁকা স্থান তেমন ছিল না বললেই চলে। একটি কক্ষে অনেকেই ঠাসাঠাসি করে থাকেন। অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। আবার বস্তিতে প্রায় অধিকাংশ দক্ষিণ অঞ্চলের নদীভাঙা লোকজনের বসবাস। কেউ গার্মেন্টসকর্মী, কেউ রিকশাচালক, কেউ দিনমজুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

একরাম হত্যায় ৩৯ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের নির্দেশনা আরও স্পষ্ট হওয়া দরকার ছিল: ক্যাপ্টেন মোজাম্মিল হক

পরবর্তী
ইউএস বাংলা-মোজাম্মিল হক

পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের নির্দেশনা আরও স্পষ্ট হওয়া দরকার ছিল: ক্যাপ্টেন মোজাম্মিল হক

ফাইল ছবি

আফগানিস্তানের জালে বাংলাদেশের ২৫ গোল

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT