চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 ‘বস টু’ ছবির ছাড়পত্রের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ?

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১১:৪৮ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৭
বিনোদন
A A
পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ মহল থেকে ‘বস ২’ ছবির পুনরায় প্রিভিউ করে ছাড়পত্র প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারের এক প্রভাবশালী মন্ত্রীর কাছে।

‘বস ২’ ছবির পোস্টার

‘বস টু’ ছবির জন্য ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ মহল থেকে অনুরোধ এসেছে? এমনটাই এখন শোনা যাচ্ছে। জানা গেছে, ‘বস টু’ ছবিকে ছাড়পত্র দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের এক প্রভাবশালী মন্ত্রীকে নাকি সেখান থেকে এই অনুরোধ করা হয়েছে। আর এখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ঢাকায় আসেন ছবির নায়ক ও প্রযোজক কলকাতার এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা জিৎ​।

‘বস টু’ ছবির সঙ্গে খুব ঘনিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, সেই প্রভাবশালী মন্ত্রীর নির্দেশে চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি গতকাল বুধবার আবারও ছবিটি দেখেছে। এর আগে ছবিটির ব্যাপারে আপত্তি জানায় প্রিভিউ কমিটি। সেই আপত্তির কারণে এবার ঈদে যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। তবে এবার চিত্র পাল্টে গেছে। প্রিভিউ কমিটির একটি সূত্র জানিয়েছে, এবার ছবিটিকে ছাড়পত্র দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে। আর এই প্রতিবেদন আজই তথ্যমন্ত্রণালয়ে জমা দেওয়ার সম্ভাবনা আছে।

এদিকে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করার অভিযোগে অভিযুক্ত ‘বস টু’ ছবিকে ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিএফডিসিতে সংবাদ সম্মেলন করছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের ‘চলচ্চিত্র ঐক্যজোট’।

Banglabid

ছবিটির বাংলাদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে জানা গেছে, প্রিভিউ কমিটি ছবিটি আটকে দেওয়ার পর ছাড়পত্র পাওয়ার জন্য নানা ভাবে চেষ্টা করা হয়। তা ব্যর্থ হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ মহলে নাকি যোগাযোগ করেন ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।

‘বস টু’ ছবির নির্মাণে যৌথ প্রযোজনায় নীতিমালা মানা হয়নি— চলচ্চিত্র ঐক্যজোটের এমন অভিযোগের প্রেক্ষিতে প্রিভিউ কমিটি অনুসন্ধান করে এর সত্যতা পায়। গত সপ্তাহের মঙ্গলবার কমিটি ছবিটি দেখে ছাড়পত্র দেয়নি। পরদিন বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন তথ্যমন্ত্রণালয়ে পাঠায়। এরপর সপ্তাহ না ঘুরতেই গত সোমবার প্রিভিউ কমিটিকে ছবিটি আবারও প্রিভিউ করার জন্য নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে গতকাল বুধবার সকালে কমিটির সব সদস্যের উপস্থিতিতে ছবিটি দেখে প্রিভিউ কমিটি। এবার আগের সিদ্ধান্ত বাতিল করে ছবিটিকে ছাড়পত্র প্রদানের জন্য ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করে।

এদিকে ছবিটি ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার ব্যাপারে শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। গত ১৩ জুন কলকাতা থেকে আনেন ছবির নায়ক ও প্রযোজক জিৎকে। ওইদিন সন্ধ্যায় ছবির প্রচারণার অংশ হিসেবে ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল আজিজ বলেন, ঈদে যদি কোনো ছবি মুক্তি পায়, তবে সেটি অবশ্যই ‘বস টু’।

Reneta

আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছবিটি পুনরায় প্রিভিউ করা হয়েছে। সিদ্ধান্ত জানা যাবে শিগগিরই। আমরা ঈদে ছবিটি মুক্তি দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছি।’

‘বস টু’ ছবিটি প্রযোজনা করেছে ভারতের জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করেছেন ভারতে বাবা যাদব ও বাংলাদেশ থেকে আবদুল আজিজ। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী ও নুসরাত ফারিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াজিৎনুসরাত ফারিয়াবস টু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্বকে সমস্যা! প্রস্তুতি নিন এখনই

পরবর্তী

পাহাড় ধসে নিহত ২ সেনা কর্মকর্তার দাফন সম্পন্ন

পরবর্তী
পাহাড় ধস

পাহাড় ধসে নিহত ২ সেনা কর্মকর্তার দাফন সম্পন্ন

বব ডিলান নোবেল বক্তব্য

বব ডিলান চুরি করেছেন!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT