চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড নায়িকারা যখন ক্রিকেটারদের স্ত্রী

তামান্না তামিম তামান্না তামিম
৫:৫৬ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বিরাট-আনুশকার বিয়ে

বলিউড তারকাদের সাথে জুটি বাঁধা ভারতীয় ক্রিকেটারদের সংখ্যাটা দীর্ঘতর হচ্ছে প্রতিনিয়ত। বেশ আগে থেকেই মাঠের তারকাদের বল গিয়ে গড়িয়েছে বলিউড পাড়ায়। আর তারপর প্রেম, রোমাঞ্চ শেষে বিয়ের পিঁড়িতে বসে জীবনের নতুন ইনিংস শুরু করা। এটা যেন এখন হরহামেশাই ঘটছে।

সে তালিকারই সর্বশেষ সংযোজন ক্রিকেট আইকন বিরাট কোহেলি আর বলিউড কন্যা আনুশকা শর্মা। পাঞ্জাবি স্টাইলে তাদের বিয়েটা শুরু হতে বেশি দেরি নেই আর। এই ফাঁকে দেখা নেয়া যাক বলিউড তারকা আর ক্রিকেটার জুটির তালিকাটা:

যুবরাজ -হ্যাজেল কিচ:
ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং বলিউডের উঠতি তারকা হ্যাজেল কিচের বিয়েটাও হয়েছে অনেক নাটকীয়তার পর। ২০১৬ সালের ১ ডিসেম্বর জাঁকজমকহীন একেবারে সাদামাটাভাবেই বিয়ের অনুষ্ঠান হয় যুবরাজ ও  হ্যাজেলের। সালমান খানের ‘বডিগার্ড’ সিনেমায় কারিনার বান্ধুবীর ভূমিকায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন হ্যাজেল। এ ছাড়াও রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অভিনয় করা হ্যাজেল কিচ ভারতের সিনেজগতের নতুন তারকাদের মধ্যে অন্যতম।

Banglabid

তবে শুধু এই সুন্দরী না এই তালিকায় আরও ছিল একাধিক বলিউড তারকা। এই তালিকার প্রথমেই ছিল নেহা ধুপিয়া, দীপিকা, কিম শর্মার নাম। তবে শেষমেশ সাতপাঁকে যুবরাজ সিংএর জুটি হলেন হ্যাজেল।

 জহির খান-সাগরিকা:
জহির খানের বিয়ের গুঞ্ছনও রটেছে অনেক। একসময় বলা হয়েছে ২০১২ সালে অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইসা শারভানিকে বিয়ে করেছেন জহির খান। কিন্তু সব গুঞ্ছনকে পেছনে ফেলে ২৩ নভেম্বর ২০১৭ সালে দীর্ঘদিনের বান্ধবী বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার জহির খান।

তবে প্রেমের তালিকায় ইসা শারভানিক ছাড়াও ছিল এরেনা নামের এক মডেল। সব কিছুর পর ক্রিকেটের এই তারকা বান্ধবী ঘাটকের সাথে সাত পাঁকে বেঁধেছেন ।

Reneta

হরভজন সিং-গিতা বসরা:
দীর্ঘ পাঁচবছর প্রেমের পর ভারতীয় ক্রিকেটার হরভজন সিং-এর সাথে বিয়ে হয় বলিউড অভিনেত্রী গীতা বসরার। ২০১৫ সালের ২৯ অক্টোবর বিয়ে করেন এই জুটি। দীর্ঘ সময় লুকোচুরি প্রেম করে বিয়ের অনুষ্ঠান লাইভ সম্প্রচার করে একদম তাক লাগিয়ে দেয় সবাইকে।

মোহাম্মদ আজহারউদ্দীন-সঙ্গীতা বিজলানি:
ভারতের অন্যতম সফল অধিনায়ক আজহার তখন বিবাহিত। কিন্তু বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয় হওয়ার পর অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সাথে তার প্রেম এতই জমেছিল যে ভারতের সবচেয়ে জনপ্রিয় জুটি হয়ে ওঠেন তারা। ১৯৯০ সালে এর শুরু, পরে প্রথম স্ত্রীকে ছেড়ে ১৯৯৬ সালে সঙ্গীতাকে বিয়ে করেন তিনি। যদিও ২০১০ সালে এ সম্পর্কও ভেঙ্গে যায়। আজহার খানের প্রেম, বিয়ে ও ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পরবর্তীতে সিনেমাও হয়েছে বলিউডে।

মনসুর আলী খান পতৌদি-শর্মিলা ঠাকুর:
বলিউড ও ক্রিকেট ভারতে তখন গ্লামারস পেতে শুরু করেছে। দুই জগতের বাসিন্দারাও কাছে আসতে শুরু করেন। আর দুই জগতের তারকাদের সফল জুটির দৃষ্টান্ত তৈরি করেন সাবেক ভারত অধিনায়ক ও পতৌদির নবাব মনসুর আলী খান এবং বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ১৯৬৯ সালের ২৭ ডিসেম্বর মনসুর আলীকে বিয়ে করতে বাঙালি মেয়ে শর্মিলা মুসলিম ধর্ম গ্রহণ করেন। এবং তাঁর নাম পালটিয়ে রাখেন আয়েশা সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মানায়িকাবলিউডবিরাট কোহলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরুজালেম ইস্যু: লেবাবনে মার্কিন দূতাবাস এলাকায় বিক্ষোভ-সংঘর্ষ

পরবর্তী

মুশফিককে সরিয়ে টেস্টেও অধিনায়ক সাকিব

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা জয় উদযাপন করছে, হাসিমুখে একে অপরকে স্বাগত জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিককে সরিয়ে টেস্টেও অধিনায়ক সাকিব

শ্রীলঙ্কার ক্রিকেটাররা উদযাপন করছে, ভারতীয় ক্রিকেটাররা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের ভিন্ন রূপটাও দেখল ভারত

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT