চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিককে সরিয়ে টেস্টেও অধিনায়ক সাকিব

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:০৪ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মাত্র এক সিরিজ স্থায়ী হল তিন ফরম্যাটে বাংলাদেশের তিন অধিনায়কের যুগ। রোববার মুশফিকুর রহিমকে সরিয়ে টাইগারদের টেস্ট ক্যাপ্টেনের বাহুবন্ধনী তুলে দেয়া হয়েছে সাকিব আল হাসানের হাতে।

নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং শেষে নাজমুল হাসান পাপন সাকিবকে টেস্ট অধিনায়ক করার ঘোষণা দেন। সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদকে টেস্ট সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

‘আমরা টেস্ট অধিনায়ক পরিবর্তন করছি। সাকিব আল হাসান আগামী সিরিজ থেকে টেস্ট অধিনায়ক। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। অন্য ফরম্যাটে আগের মতই থাকবে।’ নতুন বছরের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগেই সাকিবের হাতে সাদা পোশাকের দায়িত্ব তুলে দেয়ার কথা এভাবেই জানান বোর্ড সভাপতি।

সাকিব টি-টুয়েন্টির নেতৃত্বে ফিরেছেন গত সাউথ আফ্রিকা সিরিজ দিয়েই। আর ওয়ানডেতে দায়িত্বটা পালন করে যাচ্ছেন মাশরাফী।

টেস্টে তামিম ইকবাল ছিলেন সহ-অধিনায়ক। মাহমুদউল্লাহকে সেই দায়িত্বটা দিয়ে তামিমকে টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে।

ফিসফাসটা ছিলই। মুশফিকের টেস্ট ক্যাপ্টেন্সি আতশকাচের পর্যবেক্ষণে। সেটাকে গুঞ্জনে রূপ দেয়ার রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন মুশফিকই। টেস্টে তার অধিনায়কত্বের দুর্বলতা শেষ অবধি আর রাখঢাক পর্যায়ে ছিল না। রোববার নেতৃত্বে সাবেকই হয়ে গেলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

Reneta

২০১১ সালের সেপ্টেম্বরে অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিক। ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়; শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের শততম টেস্টে জয়সহ অনেক স্মরণীয় মুহূর্ত এসেছে তার হাত ধরে। তবে সবশেষ ৯ টেস্টের ৭টিতেই হেরে প্রশ্নবিদ্ধও ছিল মুশফিকের অধিনায়কত্ব। সবমিলিয়ে তার নেতৃত্বের ৩৪ টেস্টে ৭টি জয়, ১৮টি হার ও ৯টি ড্র পায় বাংলাদেশ।

সাকিব আগের দফায় ৯ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার দায়িত্ব পান তিনি। সেদফায় ৮ টেস্টে অধিনায়কত্ব করেন। পরে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। মোট নয় টেস্টে নেতৃত্ব দিয়ে কেবল ওয়েস্ট ইন্ডিজের (২০০৯ সালে) বিপক্ষে একটিতে জয় এনে দিতে পেরেছিলেন সাকিব। বাকিগুলোয় হার দেখেছে তার দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাহমুদউল্লাহমুশফিকসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT