চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে সুপারস্টার বাবাদের পথে যে সন্তানেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৯, জুন ২০১৬
বিনোদন
A A

বিগ বি-ই এখনো বলিউডের বিগ বস। বয়স সত্তরের কোটায় হলেও অভিনয়ে, নিষ্ঠায়, পেশাদারিত্বে এখনো তিনি অন্য যে কোনো নায়ককে টেক্কা দিতে পারেন।

তার বাইরে পঞ্চাশের চৌকাঠ পেরিয়েছেন তিন খান সালমান, শাহরুখ এবং আমির। এসব সুপারস্টার বাবাদের অনুসরণ করে তাদের ছেলে-মেয়েরাও পা দিচ্ছেন বলিউডে। তাদের কারো এরই মধ্যে অভিষেক হয়েছে। আবার কেউ আছেন অভিষেকের অপেক্ষায়। আসুন দেখে নেওয়া যাক তাদের অবস্থান।


বলিউডে ধামাকেদার এন্ট্রির অপেক্ষায় শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর। বি-টাউনে জোর গুঞ্জন, করণ জোহরের ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’-এর সিক্যুয়েলেই হয়ত দেখা যাবে জাহ্নবীকে।

Banglabid


সুপারস্টার শহীর কাপুরের ছোট ভাই ইশান খট্টর করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার সিক্যুয়েলে বনি কাপুরের মেয়ের সঙ্গে এন্ট্রি নিতে চলেছেন। নিজের হাতে নাচ, অ্যাকশন আর শরীর চর্চায় ভাইকে গ্রুম করছেন শহীদ।


মেয়ে সোনম কাপুরের পর অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর রাকেশ ওমপ্রকাশ মেহেরার পরবর্তী ছবি ‘মিরজা’ দিয়েই বি-টাউনে অভিষেক নিতে যাচ্ছেন। ছবিটি চলতি বছরের ৭ অক্টোবর মুক্তি পাবে।


সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান করণ জোহরের সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ তে গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে অভিষেক নিতে যাচ্ছেন।

Reneta


ছেলে জুনেইদের ছবিতে এন্ট্রি নিয়ে এখনও মুখ খোলেননি বাবা আমির খান। তবে শোনা যাচ্ছে, জুনেইদের বি-টাউনে পা রাখা এখন নাকি শুধুই সময়ের অপেক্ষা।


কিং খান শাহুরখ খানের বড় ছেলে আরিয়ানের বয়স ১৮ বছর। সবে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। কিন্তু এরই মধ্যে স্যোশাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় আরিয়ান। তবে কবে আসছেন বলিউডে? তা নিয়ে এখনও জানাননি বাবা শাহরুখ খান।


জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফও রয়েছেন বি-টাউনে এন্ট্রি নেওয়ার লাইনে। তবে কোন ছবি দিয়ে বি-টাউনে পা রাখছেন তিনি তা এখনও জানা যায়নি। কিন্তু এরইমধ্যে বলিউডে তুমুল ধামাল তুলেছেন ছেলে টাইগার শ্রফ। 


খিলাড়ি অক্ষয় কুমারের ছেলে আরভের বয়স মাত্র ১৩ বছর। কিন্তু এরই মধ্য ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা বাড়ছে বহুগুণ। বাবার মতোই অ্যাকশন আর মার্শাল আর্ট শিখছেন।


গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন অমিতাভ বচ্চনের নাতনী নভ্যা নভেলি নন্দা। কিন্তু এরই মধ্যে সুন্দরী হট নভ্যা নজর কেড়েছেন সমালোচকদের। কিন্তু কবে আসছেন সিনেমার পর্দায়? তা জানা যায়নি এখনও।


বি-টাউনে এন্ট্রি নেওয়ার লাইনে রয়েছেন শাহরুখ খানের একমাত্র আদুরী মেয়ে সুহানা খান। এরইমধ্যে ১৬ বছরের স্টার কিড রীতিমতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনয়ে কবে পা দিবেন বলিউডে তা এখনও জানা যায়নি।


অ্যাকশন হিরো সানি দেওলের ছেলে করণ দেওয়াল এরই মধ্যে তার বাবার বিভিন্ন প্রোজেক্টে কাজ করতে শুরু করে দিয়েছেন। আশা করা যায়, শিগগিরই বড়পর্দায় দেখা যাবে করণকে।


অনেকে বলেন গোবিন্দার ছেলে হর্ষবর্ধনকে নাকি অনেকটা রণবীর কাপুরের মতো দেখতে। ইন্ডাস্ট্রিতে তার ভবিষ্যৎ কি তাহলে রণবীরের মতোই হবে? সেটা অবশ্য সময় বলবে। 


মেয়ে আদিয়া শেঠির পর সুনীল শেঠির ছেলে আহান শেঠি খুব শিগগিরই পর্দায় আসতে চলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিখোঁজের তিনদিন পর শিশুর বস্তাবন্দী লাশ

পরবর্তী

রেকর্ড দামে বিক্রি হলো পেলের জুলে রিমে ট্রফি

পরবর্তী

রেকর্ড দামে বিক্রি হলো পেলের জুলে রিমে ট্রফি

বাজেটে চরের মানুষের জন্যে বরাদ্দ নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT