চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের প্রথম সুপারস্টারকে নিয়ে ছবি, পরিচালনায় কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
বলিউডের প্রথম সুপারস্টার ও তার পরিবারের ছবি, পরিচালনায় কে?. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক বছর থেকে বলিউডে শুরু হয়েছে বায়োপিক নির্মাণের হিড়িক। সাফল্যের কারণেই মূলত নির্মাতারাও এই ধরনের ছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন। বলিউড তারকা থেকে শুরু করে তারকা খেলোয়াড়, যারই বায়োপিক বড়পর্দায় মুক্তি পেয়েছে দর্শকের ভালোবাসার প্রমাণ মিলেছে ছবির বক্স অফিস কালেকশনে।

তারই প্রেক্ষিতে এবার বড়পর্দায় আসতে চলেছে ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার বায়োপিক! যার ঘোষণা দিয়েছেন বলি-প্রযোজক নিখিল দ্বিবেদী।

আরাধনা, কটি পতঙ্গ, অমর প্রেম, আনন্দ, খামোশি’র মতো একের পর এক ব্লকব্লাস্টার বক্স অফিসে উপহার দিয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন রাজেশ খান্না। তার সুবাদেই বলিউডে প্রথমবার ‘সুপারস্টার’ শব্দটি ব্যবহার হয়েছিল। যদিও তাকে নিয়ে ছিল বেশকিছু বিতর্কও। তবে সবকিছু ছাপিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দর্শকের ভালোবাসা কুড়িয়ে গিয়েছিলেন তিনি।

Banglabid

প্রয়াত এই বলি-তারকার বায়োপিক প্রসঙ্গে নিখিল দ্বিবেদী জানান, তার মতো এত বিরাট মাপের রাজকীয় ব্যক্তিত্বের বহু বছর আগেই বায়োপিক হওয়া উচিত ছিল। এতদিন যখন তা হয়নি, এবার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম।

ইতোমধ্যে গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। সেই বই অনুযায়ী লেখা হবে ছবির চিত্রনাট্য। যা লিখবেন সেই বইয়ের লেখক গৌতম।

এদিকে ছবির পরিচালনার দায়িত্বে কে থাকবেন সেই প্রসঙ্গে নিখিল দ্বিবেদী বলেছেন ফারাহ খানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পাশাপাশি ফারাহ খান নিজেও জানিয়েছেন, গৌতমের লেখা বইটি পড়ে তার বেশ ভালো লেগেছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে নিখিলে সাথে, তবে এর থেকে বেশি এই প্রজেক্ট সম্পর্কে কথা বলেননি  ‘হ্যাপি নিউ ইয়ার’ খ্যাত এই পরিচালক।

Reneta

রাজেশ খান্নার বায়োপিকের ব্যাপারে সমস্ত অনুমতি জোগাড় হয়েছে কিনা সেই প্রসঙ্গে প্রশ্ন করতেই নিখিল জানিয়েছেন, তারা লুকিয়ে কিছু করছেন না। আর এমন কিছু এই ছবিতে রাখা হবে না, যার প্রধান উপজীব্য হবে বিতর্ক। প্রযোজকের কথায়, ‘বলিউডের প্রথম ‘সুপারস্টার’ এর উদ্দেশ্যে এই ছবি শ্রদ্ধার্ঘ্য হিসেবে পেশ করতে চাইছি আমরা।’

রাজেশ খান্নার ভূমিকায় পর্দায় কোন বলি-তারকাকে দেখা যেতে পারে এই প্রশ্নের জবাবে নিখিল জানান, ‘সেটি পুরোপুরি পরিচালকই ঠিক করবেন। এ বিষয়েও আলোচনা চলছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দখামোশিফারাহ খানবলিউডবায়োপিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেঁটে বঙ্গভবনে ঢুকলেন ওয়ার্কার্স পার্টির ৪ নেতা

পরবর্তী

জানুয়ারিতেও পগবাকে বিক্রি করবে না ম্যানইউ

পরবর্তী
আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসান হাস্যোজ্জ্বল মুখে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারিতেও পগবাকে বিক্রি করবে না ম্যানইউ

সানজামুলের ৮ উইকেটে উত্তরাঞ্চলের প্রথম জয়, বাংলাদেশ ক্রিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

সানজামুলের ৮ উইকেটে উত্তরাঞ্চলের প্রথম জয়

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT