চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের পাঁচ কন্যার প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- বলিউডের পাঁচ কন্যার প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন- বলিউডের পাঁচ কন্যার প্রত্যাবর্তন

বলিউডের জন্য ২০১৮ বিশেষ বার্তা বয়ে আনছে। অনেক দিন ধরে রুপালি পর্দায় না আসা কিংবা হাতে গোনা খুব কম চলচ্চিত্রে কাজ করা বলিউডের পাঁচ শক্তিশালী অভিনেত্রী এ বছর হাজির হচ্ছেন নিজেদের নতুন কাজ নিয়ে। এক নজরে দেখে আস যাক, নতুন ভাবে কারা ফিরছেন বলিউডের পর্দায়-

রানী মুখার্জি : কন্যা আধিরার জন্মের পর অনেক দিন পর্দার বাইরে ছিলেন রানী। এ বছর ফেব্রুয়ারিতে আসছে রানীর নতুন চলচ্চিত্র ‘হিঁচকি’। এখানে রানীর চরিত্র এক শিক্ষকের যার একটু পর পর হেঁচকি ওঠার অসুখ আছে। ছবি মূল বিষয় এই হেঁচকিই। আসন্ন ছবি নিয়ে দারুণ আশাবাদী সবার প্রিয় রানী।

কারিনা কাপুর খান: কারিনা কাপুর ছেলে তৈমুরের জন্মের পর ফিরছেন ‘ভিরি দি ওয়েডিং’ নিয়ে। রিয়া কাপুরের প্রযোজনায় এই চলচ্চিত্রের শুটিং শুরুর আগেই কারিনার গর্ভে তৈমুর চলে আসায় থেকে থাকে এই চলচ্চিত্রের কাজ। তবে, রিয়া হতাশ হননি, কারিনার বদলে অন্য কাউকেও নেননি। ধৈর্য ধরে অপেক্ষা করেছেন নায়িকার প্রত্যাবর্তনের জন্য। কারিনাও খুব বেশি সময় নেননি। কম সময়েই নিজের আগের ফিগারে ফিরে গিয়ে শুরু করে দিয়েছেন এই সিনেমার কাজ।

Banglabid

প্রিয়াঙ্কা চোপড়া: ২০১৬ সালে ‘জয় গঙ্গাজল’ এর পর আর বলিউডে পাওয়া যায়নি সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে। বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেনি এই চলচ্চিত্র।  এর মাঝে হলিউড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পিসি। ‘কোয়ান্টিকো’র তৃতীয় সিরিজের কাজ শেষ করা প্রিয়াঙ্কা খুব শীঘ্রই তাঁর নতুন বলিউড প্রোজেক্টের ঘোষণা দেবেন বলে জানা গেছে।

ঐশ্বরিয়া রাই বচ্চন: ২০১৫ সালের পর আর পর্দায় পাওয়া যায় নি সাবেক বিশ্বসুন্দরী এই বচ্চন বধূকে। দুই বছর পর রাজকুমার রাও ও অনিল কাপুরের সাথে ‘ফ্যানে খান’ এ দেখা যাবে তাঁকে। শুধু ‘ফ্যানে খান’ নয়, ঐশ্বরিয়ার হাতে এখন আছে আরও কয়েকটি ছবির কাজ। বলাই যায়, একদম আটঘাট বেঁধেই বলিউডে ফিরছেন তিনি।

মাধুরী দীক্ষিত: ২০১৪ সালে জুহি চাওলার সাথে ‘গুলাবি গ্যাং’ নিয়ে দর্শকের সামনে শেষবারের মতো প্রধান কোন চরিত্র নিয়ে এসেছিলেন বলিউডে নাচের রানী মাধুরী দীক্ষিত। এবার ‘টোটাল ধামাল’ নিয়ে ২০১৮ সালে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, অনিল কাপুরের সঙ্গে পর্দায় দেখা যাবে মাধুরীকে। এ চলচ্চিত্রের মাধ্যমে ১৭ বছর পর অনিল কাপুরের সঙ্গে একসঙ্গে কাজ করছেন মাধুরী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়া রাই বচ্চনকারিনা কাপুর খানপ্রিয়াঙ্কা চোপড়ামাধুরী দীক্ষিতরানী মুখার্জি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বামী ও শ্বশুরবাড়ির খেয়াল রাখবেন নুসরাত ফারিয়া

পরবর্তী

বুধবার দেশব্যাপী বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল

পরবর্তী

বুধবার দেশব্যাপী বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল

আইসিইউ থেকে কেবিনে মামাদু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT