চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণের ৫০ বছর পুর্তিতে ছায়ানটের পথচলার ইতিহাস

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১২:৪৫ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শ্রোদের মুগ্ধ করে রাখে এই বাদ্য পরিবেশনা।

শ্রোদের মুগ্ধ করে রাখে এই বাদ্য পরিবেশনা।

ছায়ানট ১৯৬৭ সাল থেকে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে। সে  হিসেবে এ বছর বর্ষবরণ উদযাপনের ৫০ বছর পূর্তি। ছায়ানট তাই আয়োজন করেছে চৈত্র মাসব্যাপী নানা অনুষ্ঠানের। ২৫ মার্চ ছিল প্রথম অনুষ্ঠান, গতকাল শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয়টি। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে শুরু হয়েছে নববর্ষ উদযাপন অভিযাত্রার স্মরণিক প্রদর্শনী।

ভবন জুড়ে ফুটিয়ে তোলা হয় ছায়ানটের পথচলা ইতিহাস। ভবনের মেঝেতে রমনা বটমূলের আদলে গাছ রেখে তার চারপাশ সাজানো হয় ফুল আর প্রদীপে। ভবনের তৃতীয় তলায় ফুটিয়ে তোলা হয় ১৯৬৭ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত। যার নাম দেওয়া হয়- সূচনা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধুর হত্যা থেকে স্বৈরতন্ত্রের পতন। এই সময়কালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের পেপার কাটিং ও দুর্লভ সব ছবি দিয়ে সাজানো হয় চিত্রনাট্য। দর্শনার্থীরা যাতে ছবিগুলো দেখলে উত্তাল সেই সব সময়ে ফিরে যেতে পারে। ১৯৮৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত নাম দেওয়া হয় গণতন্ত্রের পুনর্জন্ম।

তখনকার পত্রিকায় ছায়ানটের প্রথম বর্ষবরণের সংবাদ।

চতুর্থ তলায় ২০০১ সালের ছবিতে ভরা। রমনা বটমূলে বোমা হামলাকে মনে করিয়ে দিয়ে এ বছরের নাম রাখা হয়েছে সংস্কৃতির ওপর আঘাত। এতে সারিবদ্ধভাবে সাজানো হয় ২০০১ সালে রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মুহূর্তকে। হামলার আগে সেখানের পরিবেশ কেমন ছিল, হামলার ঠিক একটু আগে কেমন ছিল জানা যায় এসব ছবি দেখে। হামলার সময়কার ছবি ও হতাহতদের ছবিও রয়েছে। আরও আছে হামলার সময় আতঙ্কিত মানুষের দিগ্বিদিক ছোটাছুটির ছবি। পরদিন জাতীয় পত্রিকাগুলোতে ছাপা হওয়া খবর দেখে অনুমান করা যায় দেশের অবস্থা কতটা থমথমে ছিল। আরও আছে হামলার ঘটনায় করা প্রতিবাদের ছবি।

পঞ্চম তলায় ২০০২ সাল থেকে ২০১৩ সালকে নাম দেওয়া হয়েছে দেশ চেতনায় পুনর্গঠন। ২০১৪ থেকে ২০১৬ সালকে বলা হয়েছে জঙ্গিবাদ শাসন ও গণতন্ত্রের উত্তরণ। সবগুলো ফ্লোরে স্থান পেয়েছে পত্রিকায় ছাপা হওয়া ও নানাজনের তোলা বর্ষবরণ অনুষ্ঠানের ছবি।

গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় এসব উদ্বোধনের পাশাপাশি একই সঙ্গে মিলনায়তনে শুরু হয় নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, পাঠ, আবৃত্তি ও গানে সাজানো অনুষ্ঠান। সাংস্কৃতিক আয়োজনের শুরুতেই ছিল সুর-ছন্দ-মূর্ছনার সহযোগে বৃন্দ পরিবেশনা। এরপর বড়দের দল সম্মিলিত কণ্ঠে পরিবেশন করে রবীন্দ্রসঙ্গীত ‘এবার তোর মরা গাঙে’।  বিক্রম দাশের কণ্ঠে গীত হয় ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’। সুতপা রায় গেয়ে শোনান দ্বিজেন্দ্রলাল রায়ের ‘জীবনটা তো দেখা গেল’, শুক্লা পাল সেতু শোনান রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’। তারপর আবার বড়দের দলের কণ্ঠে গীত হয় কাজী নজরুল ইসলামের ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’।

সুমনা বিশ্বাস আবৃত্তি করেন ‘চিরযাত্রী’ কবিতাটি। নৃত্য সহযোগে বৃন্দ পরিবেশনায় ছিল রবীন্দ্রনাথের মূল গান ও ভাঙা গান। এভাবেই এগিয়ে যেতে থাকে সাংস্কৃতিক পর্ব। একক কণ্ঠে নবনীতা চক্রবর্তী গেয়ে শোনান নজরুলের ‘কাবেরী নদী জলে কে গো বালিকা’, রেজাউল করিম ‘নদীর  স্রোতে মালার কুসুম’, নাহিয়ান দূরদানা সূচি ‘দক্ষিণ সমীরণ সাথে’, লতিফুন জুলি অতুপ্রসাদ সেনের ‘আমি যাব না, যাব না’, নাজমুল আহসান তুহিন শোনান পরান ফকিরের ‘তুমি কোন বা দেশে’।

Reneta

ছোটদের দল সমবেত কণ্ঠে গেয়ে শোনায় আব্দুল লতিফের ‘লাখো লাখো শহীদের রক্তমাখা’। রফিকুল ইসলাম আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘প্রবর্তকের ঘুর চাকায়’। ছোটদের দলের এ কে এম আব্দুল আজিজের রচনায় ‘কল কল ছল ছল’। গানটি সম্মিলিত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

ছায়ানটের শিল্পীদের বাদ্য পরিবেশনা

আগামী ৭ এপ্রিল বিকেল ৫টায় শুরু হবে তৃতীয় আয়োজন। ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা ও ১৪২৪ বঙ্গাব্দের বিশেষ বর্ষপঞ্জি প্রকাশ করার পাশাপাশি ওইদিন অনুষ্ঠিত হবে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান। ‘সংস্কৃতি সঙ্কট ও সম্ভাবনা’ বিশেষ বক্তব্য উপস্থাপন করবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন আতিউর রহমান ও মাহফুজ আনাম। সভাপতিত্ব করবেন সনজীদা খাতুন। চতুর্থ অনুষ্ঠানটি হবে চৈত্র সংক্রান্তির দিন ১৩ এপ্রিল। সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠানে ২০০১ সালের বটমূলে নববর্ষ অনুষ্ঠানে বোমা হামলায় নিহত নিরীহ দর্শক-শ্রোতাদের স্মরণ করা হবে কথা, গান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।

ছবি : সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছায়ানট
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT