চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ধিত সভায় শেখ হাসিনার কাছে তৃণমূলের যত অভিযোগ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:১৯ অপরাহ্ণ ২০, মে ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের নেতারা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। অভিযোগ গুলোর অন্যতম হলো: দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিভিন্ন সময়ের বক্তব্য। তারা অভিযোগ করে বলছেন; তার বক্তব্য দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এমনকি, আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না এমন ইঙ্গিতও বহন করছে। যা তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে ভীতির সৃষ্টি করছে।

বর্ধিত সভার বিষয়ে আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু সরাসরি অভিযোগের তীর ছুঁড়েন সাধারণ সম্পাদকের দিকে। তিনি তার বক্তব্যে বলেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঝে মধ্যে এমন বক্তব্য দিচ্ছেন, যে আরা ভীত হয়ে পড়ছি। দল হয়তো আর ক্ষমতায় আসবে না! উনার বিভিন্ন সময়ের বক্তব্যে দলীয় বিভক্তি স্পষ্ট।

Banglabid

আওয়ামী লীগের একজন মুখপাত্র নির্ধারণের তাগিদ দিয়েছেন তৃণমূলের নেতারা। তারা বলছেন: বিভিন্ন সময় বিভিন্ন জন বক্তব্য দিচ্ছেন। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। নেতাদের কথায় যদি কর্মীরা বিভ্রান্ত হয় তাহলে তা দলের জন্য ক্ষতি বলে তারা মন্তব্য করেন।

এছাড়াও তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন দলীয় এমপিদের বিরুদ্ধে। তারা বলেন: দল একজন এমপিকে তৈরী করছে। কিন্তু, এমপি হওয়ার পর তিনি আর দলের থাকছেন না। নিজেই দলের বাইরে একটা বলয় তৈরী করার চেষ্টা করছে। এজন্য, তারা ওমুক-তমুককে নিয়ে বিভিন্ন কমিটি কেন্দ্র থেকে করিয়ে নিয়ে যাচ্ছেন। যার ফলে, জামায়াত-শিবির থেকে অনেকেই আওয়ামী লীগে ঢুকে পড়েছে।

কার ছত্র-ছায়ায় জামায়াত-বিএনপির লোকেরা আওয়ামী লীগে ঢুকে পড়ছে তার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতারা। এটা এখনই না করতে পারলে, ভবিষ্যতে আওয়ামী লীগ তার অতীতের নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের হারাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Reneta

এছাড়াও, বিভিন্ন সহযোগী সংঠনের কমিটি করা নিয়েও অভিযোগ রয়েছে তৃণমূলের নেতাদের। তারা বলছেন: অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, সহযোগী সংগঠন গুলোর জেলা-উপজেলা কমিটি ঢাকা থেকে পাঠিয়ে দেওয়া হয়। এ সব কমিটিতেই জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগে জায়গা পাচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের নেতারা।

আজকের বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির নেতা ছাড়াও জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বাছাই করা কিছু নেতা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বনানীর ঘটনায় নির্যাতিতদের সার্বক্ষণিক নিরাপত্তা দেবে পুলিশ

পরবর্তী

বিপিএল মাতাবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

পরবর্তী

বিপিএল মাতাবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

কাউকে নেতা বানানোর আগে তার পরিবারের খোঁজ নিন: শেখ হাসিনা

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT