চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরাদ্দ থাকলেও রাস্তা হয়নি মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
১০:৩৫ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

রাস্তার তৈরির জন্য বরাদ্দ খরচ হলেও নেত্রকোণা জেলার ২২ নম্বর গলগলি মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলে কম, বন্ধ থাকে বেশি। কারণ বর্ষা মৌসুমে এলাকার বিস্তীর্ণ অঞ্চল থাকে পানির নিচে। কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার এখানে বিনিয়োগও করেছে বেশ।  মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর এলাকায় তৈরি করেছে টেকসই স্কুল ভবন। কিন্তু শুরু থেকেই রাস্তার উপর গুরুত্ব না দেয়ায় সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় ২২ নম্বর গলগলি মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র পথটি।
রাস্তা উন্নয়নের জন্য চলতি বছরে বরাদ্দ হয়েছে ২ মেট্রিক টন গম। সরকারি খাতে রাস্তা হয়েছে বলে দেখানো হলেও এলাকাবাসীর অভিযোগ এখানে রাস্তার কাজ হয়নি কখনোই। এলাকাবাসীর মতে স্থানীয় সরকারের গাফিলতির জন্য হয়নি রাস্তার কাজ।
স্কুল চলাকালীন সময়ে হাওরের মাঝে শিশুদের উপস্থিতি প্রমাণ করে শিশুদের একটি অংশ আছে স্কুলের বাইরে। এই স্কুলে আসেন না প্রধান শিক্ষক। এ নিয়ে অভিভাবকদের ক্ষোভ থাকলেও হয়নি অবস্থার উন্নয়ন।  ২২ নম্বর গলগলি মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি সাড়ে ১০ টার সময়েও বন্ধ পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান খুব একটা আসেন না।  আর এমন বন্ধের চিত্র থাকে বছরজুড়েই।নির্দিষ্ট সময়েরও দুই ঘণ্টা পর স্কুলে আসেন একজন শিক্ষক। যিনি থাকেন এই এলাকাতেই।
স্কুলের এই অনিয়ম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জানা  থাকলেও রহস্যময় কারণে হচ্ছে না সমস্যার সমাধান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেত্রকোণা জেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোট বোনের কাছে বড় বোনের হার

পরবর্তী

শিশু মৃত্যুর হার অর্ধেক হলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

পরবর্তী

শিশু মৃত্যুর হার অর্ধেক হলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT