চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের সৌদি দূতাবাস কূটনীতিকের বাসা থেকে নির্যাতন, যৌন হয়রানি এবং মাসের পর মাস আটকে রাখার অভিযোগ করা দুই নারীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মিডিয়ার কাছে ধর্ষণের অভিযোগ করেছেন তারা। সোমবার রাতে উদ্ধারকৃত গৃহস্থালী কাজে নিয়োজিত এই দুই নারী নেপালের নাগরিক। এদের মধ্যে একজনের বয়স ৫০ বছর এবং অপরজনের বয়স ২০ বছর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এনডিটিভিকে জানায়, ‘আমরা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি এবং এ বিষয়ে সৌদি দূতাবাসের সাথে আমরা যোগাযোগ রাখছি।’

নতুন নিয়োগকৃত একজন গৃহকর্মী নির্যাতনের শিকার নারীদের দুরবস্থা দেখার পর পালিয়ে গেলে  এই অমানবিক এই ঘটনাটি প্রকাশ পায়। গৃহকর্মীটি অলাভজনক বেসরকারি সংস্থা ‘মৈত্রী ইন্ডিয়া’র সাথে যোগাযোগ করলে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। নেপালের দূতাবাসের সমর্থনের ভিত্তিতে অভিযোগটি করা হয়।

‘মৈত্রী ইন্ডিয়া’র বালকৃষ্ণা পান্ডে বলেন, নারীদেরকে প্রথমে সৌদি আরবের একটি হোটেলে রাখা হয়েছিলো, প্রায় তিনমাস আগে তাদের ভারতে আনা হয়। নির্যাতন এবং যৌন হেনস্থার শিকার হতে হয় তাদের, যার দৃশ্যমান ক্ষত তাদের শরীরে রয়েছে।

নিযার্তনের অভিযোগ করা নারীদের একজন জানান, আমরা তিন থেকে চার মাস ধরে বন্দি অবস্থায় রয়েছি। তারা আমাদের ধর্ষণ করেছে, বন্দি রেখেছে, কোনো খাবারও দেয়া হয়নি। চলে আসার চেষ্টা করলে তাদেরকে মারধোর করা হতো বলেও জানান তিনি।

পুলিশের সূত্র জানিয়েছে, নির্যাতনের সাথে জড়িত ব্যক্তি কূটনীতিক কিনা এ বিষয়ে এখনও তারা নিশ্চিত নয়। বাসাটিতে গিয়ে দুই জন সৌদি নারীর দ্বারা গৃহকর্মী মেয়ে দুটিকে মারধর করার ঘটনা প্রত্যক্ষ করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এমনকি সৌদি নারীরা পুলিশ সদস্যদের সাথেও দুর্ব্যবহার এবং লাঞ্চিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

Reneta

ধর্ষণের অভিযোগে মঙ্গলবার মামলা করা হলেও ঘটনায় কূটনীতিকের নিরাপত্তার বিষয় থাকায় পরবর্তীকালে মামলায় কাজ কিভাবে অগ্রসর করা হবে সে বিষয়ে দ্বিধাদন্দ্বের কথা জানায় পুলিশ। শীর্ষ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা জানান, এই মামলাটি একেবারেই ভিন্ন ধরনের এবং একজন কূটনীতিক কতটা অধিকার ভোগ করেন সে বিষয়ে বুধবার তারা পররাষ্ট্রমন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন।

তবে সৌদি আরবের দূতাবাসের পক্ষ থেকে এই অভিযোগটিকে মিথ্যা বলে অভিহিত করা হয় এবং জানানো হয় তাদের কাছে যে তথ্য রয়েছে এই অভিযোগ তার বিপরীত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতে ধর্ষণভারতে নারী নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT