চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দিদশা কাটল মেয়েদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচদিনের জায়গায় ১৫ দিনের কোয়ারেন্টাইন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। সোনারগাঁও হোটেলের জৈব সুরক্ষা বলয় থেকে বের হতে শুরু করেছেন মেয়েরা। জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের ১৯ সদস্য (কোচিং স্টাফসহ) করোনা নেগেটিভ হয়ে ঘরমুখে পা ফেলছেন। বিসিবির উইমেন্স উইংয়ের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ জানিয়েছেন তথ্যটি।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় গ্রামের বাড়িতে ফিরে যাবেন অনেকেই। কোভিড পজিটিভ হওয়া যে দুজনকে হোটেল থেকে মুগদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তাদের আরও কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হতে পারে।

কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় দুজন নারী ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ায় হোটেলবন্দি জীবন আরও দীর্ঘ হয় পুরো দলের। বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়ানো ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রথমবার ধরা পড়ে বাংলাদেশে।

Banglabid

সতর্কতার অংশ হিসেবে কোয়ারেন্টাইন দুই সপ্তাহ বাধ্যতামূলক করে বিসিবি। বুধবার ১৫তম দিনের সকালে পরীক্ষা হয় হোটেলে থাকা সবার। সন্ধ্যার পর নেগেটিভ ফল আসায় দীর্ঘদিন পর মুক্ত বাতাতে নিঃশ্বাস নেয়ার সুযোগ পাচ্ছেন তারা।

টাইগ্রেস ওপেনার শারমিন আক্তার সুপ্তা উচ্ছ্বাস প্রকাশ করে চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘খুব ভালো লাগছে এখন। আমরা অনেকে সকাল থেকেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। এখন মিরপুরের বাসায় যাচ্ছি। বিদেশ সফর থেকে ফিরে ৫ দিনের জায়গায় দুই সপ্তাহের বেশি কোয়ারেন্টাইন করতে হল। সবার জন্য খুব কঠিন ছিল সময়টা পার করা। বেশ কয়েকমাস ধরেই আমরা বায়ো বাবলে ছিলাম। সামনে খুব বেশিদিন অবসরও পাব না। সামনে আমাদের অনেক ব্যস্ততা। কমনওয়েলথ গেমস বাছাই, তারপর বিশ্বকাপ। প্রস্তুতির জন্য খুব বেশি সময়ও নেই।’

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা টিম টাইগ্রেস ভ্রমণের নানা জটিলতা পেরিয়ে ১ ডিসেম্বর ঢাকায় ফেরে। আফ্রিকান অঞ্চল থেকে ফেরায় পাঁচ দিনের কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেয় বিসিবি। পঞ্চম দিনে এসে দুঃসংবাদ মেলে টাইগ্রেস ডেরায়। দুই ক্রিকেটার কোভিড পজিটিভ হন। কদিন পর শঙ্কাই সত্যি হয়। জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা যায়, ওই দুই ক্রিকেটারের শরীরে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নতুন প্রজন্ম সত্যিকার অর্থে বাঙালী হয়ে উঠুক এটা নিয়েও কাজ করছে ডিআরইউ’

পরবর্তী

৬ গোলের রোমাঞ্চের ম্যাচে জয় পেল না কেউ

পরবর্তী

৬ গোলের রোমাঞ্চের ম্যাচে জয় পেল না কেউ

হারের পর ‘৪০ মাস না খেলার’ কথা বললেন আশরাফুল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT