চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দর নগরীতে প্লাবন, বাণিজ্যে অশনি সংকেত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৭ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A

ভারী বৃষ্টি হলেই চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৃষ্টির সঙ্গে যোগ হয় কর্ণফুলী নদীর জোয়ারের পানি। পানিবন্দী হয়ে পড়ে নগরের কয়েক লাখ মানুষ। ডুবে যায় নগরের প্রধান সড়ক, অলিগলি, ঘরবাড়ি ও দোকানপাট। কোথাও হাঁটুজল, কোথাও বা কোমরপানি। এতে কয়েক দিন পরপরই চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। নগরের কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে। গত তিনদিনের টানা বৃষ্টিতে এবার চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শুধু নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলো নয়, এবার গোটা চট্টগ্রাম শহর তলিয়ে গেছে ভারি বর্ষণ এবং বঙ্গোপসাগরের প্রবল জোয়ারের কারণে। ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, নগরীর ৩৭টি খাল সংস্কার, পরিকল্পিত স্লুইস গেইট নির্মাণ এবং কর্ণফুলি নদীর ক্যাপিটাল ড্রেজিংসহ বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে জলাবদ্ধতা দূর করা সম্ভব। গত কয়েকদিনের ভারি বর্ষণ এবং জোয়ারের কারণে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, সিডিএ, হালিশহর, এক্সেস রোড, চকবাজার, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ এবং বাকলিয়াসহ বেশিরভাগ এলাকা কোমর সমান পানিতে ডুবে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। চট্টগ্রামের সবচেয়ে বড় বেসরকারি মা ও শিশু হাসপাতালে পানি ঢুকে পড়ায় শত শত রোগী ভোগান্তিতে পড়েছেন। হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার সঙ্গে যন্ত্রপাতি এবং আসবাবপত্রও নষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে পানি ঢুকে কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। মঙ্গলবার দায়িত্ব নেয়ার দু’বছর পূর্ণ হওয়ার আগের দিন চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে। এর আগে চট্টগ্রামের মেয়র বলেছিলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সিটি কর্পোরেশন একা কিছু করতে পারবে না, সরকারের উদ্যোগও প্রয়োজন। এখন বলছেন, ৩৭টি খাল সংস্কারের উদ্যোগ নেয়া হলে জলাবদ্ধতা কমবে। সরকারের দায়িত্বশীল সংস্থাগুলোর দায়িত্বহীনতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। চট্টগ্রাম শহরের মতো গুরুত্বপূর্ণ শহরের মেয়র হয়ে তিনি নগরীর জলাবদ্ধতার দায় এড়াতে পরেন না। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনই এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিতে না পারলে অচিরেই চট্টগ্রাম শহর তার বাণিজ্যিক গুরুত্ব হারাতে শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির সঙ্গে দেখা হচ্ছে ‘মেসি’র

পরবর্তী

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে অভিভূত শাকিব খান

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেন শাকিব খান

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে অভিভূত শাকিব খান

মর্গের অকেজো ফ্রিজ ও এয়ারকন্ডিশন মেরামতে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT