চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী অগ্নিকাণ্ড: ৯জনের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বনানীর এফআর টাওয়ার থেকে পোড়া ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহত সর্বমোট ১৯ জনের মধ্যে বাকিরা ভবন থেকে ঝাঁপিয়ে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে মারা যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা এই তিনটি ফ্লোর থেকে ৯টি পোড়া মরদেহ উদ্ধার করেছি। আর নিহত বাকি অধিকাংশই লাফিয়ে পড়ে মারা গেছে। আহত আছে ৭০জনের বেশি মানুষ।

আমাদের টিম কাল সকাল ১০টা পর্যন্ত কাজ করবে। তদন্তের স্বার্থে সকাল ১০টা পর্যন্ত আলামত সংগ্রহ করা হবে। এরপর আমরা পুলিশের কাছে হস্তান্তর করব। আর ভবনের দায় দায়িত্ব পুলিশকে ন্যস্ত করা হবে।

Banglabid

সাজ্জাদ হোসেন বলেন, এফআর টাওয়ারের অষ্টম, নবম ও দশম তলাতে বিভিন্ন ভিনাইল বোর্ড, প্লাস্টিক ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বিশেষ করে কম্পিউটার থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।

ভেতরে আমাদের ১০/১২টি টিম কাজ করছে। ভেতরে এখনো অনেক ধোয়া আছে। ভবনটির আট নয় ও ১০ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ঠিক কোন ফ্লোর থেকে লেগেছে তা এখনও নিশ্চিত নয়। তবে তদন্ত করলে জানা যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন লাগে দুপুর ১২ টা ৫২ মিনিটে। ফায়ার সার্ভিসের রেসকিউ টিম ১ টা ৫ মিনিটে পৌছায়। পৌছতে আমাদের সময় লাগে মাত্র ১২ মিনিট। আগুন নিয়ন্ত্রণে আসে ৪ টা ৪৫ মিনিটে। আর আগুন পুরোপুরি নির্বাপণ করা হয় সন্ধ্যা ৭ টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনানীর এফআর টাওয়ারে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT