চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীর রেইনট্রি হোটেলে মদসহ শুল্ক ফাঁকি দেয়া পণ্য জব্দ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
২:২৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
বাংলাদেশ
A A

বনানীর দ্য রেইনট্রি হোটেলে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা বিভাগের একটি দল। অভিযানে হোটেলের একটি কক্ষে ১০ বোতল মদ পাওয়া গেছে। এছাড়া ওই হোটেল থেকে মদসহ শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিভিন্ন পণ্যও জব্দ করা হয়েছে।

রোববার শুল্ক গোয়েন্দা বিভাগের ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে রেইনট্রি হোটেলে পাওয়া মদের বোতল এবং অভিযানের ছবিও প্রকাশ করা হয়েছে।

হোটেলে অভিযান এখনো চলছে এবং প্রতিটি কক্ষ তল্লাশি চলছে বলেও ওই পোস্টে জানানো হয়েছে।

Banglabid

তবে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য দেয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

গত ২৮ মার্চ বনানীর এই হোটেলেই জন্মদিনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের একজন সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম।

Reneta

এই অভিযোগের পর শুল্ক গোয়েন্দা বিভাগ ‘পাবলিক ডিমান্ডের’ ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর বিভিন্ন মার্কেটে ‘ডার্টি মানি’র অনুসন্ধানে আপন জুয়েলার্সের ৫টি শোরুমে অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় গুলশানের শোরুমটি বন্ধ পাওয়ার কারণে তা সিলগালা করে দেয়।

প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার একমাসের বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করতে যান।

তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানী করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপন জুয়েলার্সহোটেল রেইনট্রি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীর জঙ্গি সুমাইয়ার ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর

পরবর্তী

রিভিউ হলেই তা রিজেক্ট হবে এমনটি নয়: প্রধান বিচারপতি

পরবর্তী

রিভিউ হলেই তা রিজেক্ট হবে এমনটি নয়: প্রধান বিচারপতি

ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় ১৮ মে পর্যন্ত স্থগিত

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT