চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যাওয়ার সংস্কৃতি

হা‌সিম উদ্দিন আহ‌মেদ হা‌সিম উদ্দিন আহ‌মেদ
৪:৫৪ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
মতামত
A A

বদলে যাচ্ছে গ্রাম। গ্রামের মানুষ। তাদের জীবন ও জীবিকা। জীবিকা অর্জনের ক্ষেত্র যেমন বদলেছে, বদলেছে তাদের দিন যাপনের রীতিনীতিও। আশা আকাঙ্ক্ষার ধরণও পালটেছে। ঘর বসতি, খানাপিনাসহ সমাজ সংসারের এতদিনকার চিরচেনা চিত্রে বদলে যাওয়ার সুর লেগেছে দারুণভাবে। কার আগে কে কত বদলায় অনেকটা প্রতিযোগিতার মতো চলছে সব। এ বদলে যাওয়ার কতটুকু ভাল কিংবা মন্দ সেই হিসেবের ধার কেউ ধারেনা। যে যেভাবে পারে বদলে যাওয়ার স্রোতে নিজেকে ভাসিয়ে দিচ্ছে।
বাবা বদলাচ্ছেন। সংসারে মা বদলাচ্ছেন। বদলে যাচ্ছে ছেলেমেয়েরা। পাড়াপ্রতিবেশী আত্মীয়স্বজন সবাই এখন বদলে যাওয়ার মিছিলে। গাও গেরামের পোলা-মাইয়ার পিরীতি, বিয়েশাদি’র রীতিনীতি- এখানেও বদলে যাওয়ার আবহ আছে।

মানুষের আবেগ অনুভূতি ধর্ম কিংবা সংস্কৃতি পরিবর্তনের ছোঁয়া আছে সব খানেই। এখন ভালো থাকার ধরণ পাল্টেছে। পাল্টেছে খারাপ হওয়ার পথ-পদ্ধতিও। আচরণে পাল্টেছে। পাল্টেছে পোষাক-পরিচ্ছেদেও। শিক্ষায় পাল্টেছে। দীক্ষায়ও পাল্টেছে। কথা-বার্তায় বদলেছে। বদলেছে তাদের ভাষায়ও।

গতিতে পাল্টেছে। দুর্গতিতেও পালটে যাচ্ছে। সব জায়গায় পরিবর্তনের এই যে এতো তোড়জোড়, সমাজে তার ইতিবাচকতা কিংবা নেতিবাচকিতা নিয়ে খুব একটা খোঁজখবর আছে বলে মনে হয়না।বাজার ভর্তি চায়ের স্টল
যেমন বেড়েছে, রাস্তার মোড়ে সন্ধ্যার পরে গঁঞ্জিকা সেবন স্টলও গড়ে উঠেছে। শহুরে অভিজাত এলাকার গন্ডি পেরিয়ে এখন গাঁও গেরামের আনাচা-কানাচে ইয়াবা হিরোইন দেদারছে গ্রাহক পাচ্ছে।

Banglabid

পরিবর্তনের স্রোতে স্কুল কলেজে শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, রাস্তা-ঘাটে বখে যাওয়া পথভ্রষ্ট তরুণের সংখ্যাও বেড়েছে। এখন ভালো হওয়ার  উপদেশ বদলেছে। অপরাধের বোধও বদলেছে।বদলে যাওয়ার স্রোতে আমরা এখন হাবুডুবু খাচ্ছি।এই স্রোত আমাদের কতদূর ভাসিয়ে নিয়ে যায়, এটাই এখন দেখার বিষয়। ভাবনার বিষয়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুগলে বাংলা অ্যাপের ভীড় বাড়লেও মান নিয়ে প্রশ্ন

পরবর্তী

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন

পরবর্তী

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন

আইপিএলে দল পেলেন না ৬ বাংলাদেশির কেউই

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT