চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষেও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনতি হয়েছে। আর  শীর্ষে থেকেই বছর শেষ করেছে আর্জেন্টিনা। গত এপ্রিলে ফিফা র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠে এসেছিল আর্জেন্টিনা। বছর শেষেও ধরে রাখল অবস্থানটা।

এ বছর ১৫ ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ১০টি, ড্র দুই ম্যাচ আর হার তিনটিতে। এ জন্যই গতকাল প্রকাশিত বছরের সব শেষ র‌্যাঙ্কিংয়ে ১৬৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৫৪৪ পয়েন্ট পাওয়া ব্রাজিল রয়েছে দুইয়ে। এ মাসে আন্তর্জাতিক মাত্র ১৫টি ম্যাচ থাকায় সেরা দশে পরিবর্তন নেই। যথারীতি তিনে জার্মানি, চারে চিলি এরপর একে একে বেলজিয়াম, কলম্বিয়া, ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন।

বাংলাদেশ কোনো ম্যাচ না খেলেও পিছিয়ে পড়েছে দুই ধাপ। মামুনুলরা আছেন ১৮৫ নম্বরে। দুই ধাপ এগিয়ে ভারত ১৩৫-এ। দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে তারাই।

এ বছর ইউরো ফাইনাল খেলা ফ্রান্স পেয়েছে সবচেয়ে বেশি ৪৩৭ পয়েন্ট। বছরজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২১ পয়েন্ট অর্জন পেরুর। তবে সবচেয়ে বেশি এগিয়েছে গিনি বিসাউ। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ধরে ৭৮ ধাপ এগিয়ে তারা বছর শেষ করছে ৬৮ নম্বরে থেকে।

সেরা ৫০-এ সবচেয়ে বেশি ২৮ দল ইউরোপের। শতাংশের হিসেবে এগিয়ে অবশ্য লাতিন অঞ্চল। তাদের ৮০ শতাংশ দলই (আটটি) আছে সেরা ৫০-এ।

ট্যাগ: ফিফা র‌্যাঙ্কিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাউন্সিলর পদে বিএনপি এগিয়ে

পরবর্তী

সন্ত্রাসবাদ নির্মূলে আলেপ্পো বিজয় একটি মাইল ফলক

পরবর্তী

সন্ত্রাসবাদ নির্মূলে আলেপ্পো বিজয় একটি মাইল ফলক

‘বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT