রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কিছু জায়গায় এখনও আগুন জ্বলছে।পুরোপুরি নিভাতে কাজ করছে ঢাকার ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের বেশ কয়েকটি ইউনিট।
মঙ্গলবার সকাল ৯ টার পর এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।







