চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর দুই ভূ-কেন্দ্র উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

রাঙ্গামাটির বেতবুনিয়া ও গাজীপুরের জয়দেবপুরের সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে উপগ্রহ ভূ-কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

বেতবুনিয়া ও জয়দেবপুরের এই ভূ-কেন্দ্র দু’টি বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন।

Banglabid

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দানকারীদের নাম-পরিচয় মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল।

‘কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো সরকারই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর নাম মহাকাশে পাঠিয়ে দিয়েছি।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইন আহমেদ পলক।

Reneta

গত ১১ মে মহাকাশে সফল উৎক্ষেপণ হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। তার পর দশদিন লাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নিজ কক্ষপথে পৌঁছাতে। এরপর শুরু হয় স্যাটেলাইটের ইন-অরবিট পরীক্ষা।

১৫ বছর মেয়াদী স্যাটেলাইটটি থেকে সেবা নিতে ইতোমধ্যে আটটি মন্ত্রণালয় আগ্রহ দেখিয়েছে। বঙ্গোপসাগরে অন্তত ৩৫ হাজার জাহাজকে উপগ্রহ সেবা দিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তিও হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধু স্যাটেলাইটবঙ্গবন্ধু স্যাটেলাইট-১লিড নিউজসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ বছরে সবচেয়ে কাছে আজ মঙ্গল

পরবর্তী

পাকিস্তান সফর ‘না’ করে দিল নিউজিল্যান্ড

পরবর্তী

পাকিস্তান সফর ‘না’ করে দিল নিউজিল্যান্ড

কোটা সংস্কার আন্দোলন

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT