চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সেতুতে বাস ও লরির সংঘর্ষে আগুন, নিহত ২

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:১৯ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
বঙ্গবন্ধু সেতুতে বাস ও লরির সংঘর্ষের ছবি, আগুনের ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে বাস ও লরির সংঘর্ষে আগুন লেগে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। পরে যানচলাচল বন্ধ হয়ে সেতুর দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হলেন, নীলফামারি জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ ঘটনা ঘটে। এতে লরিতে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলে নিহত হয়।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানায়, রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি লরিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি উল্টে গিয়ে আগুন ধরে গেলে দু’জন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন ৭ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে পুড়ে যাওয়া দু’জনের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আরিফুল রহমান জানান, দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধারের পর সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সেতুর উপর গাড়িতে আগুন লাগায় সেতুর দুই পাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে একলেনে যানজট ছিল।

ট্যাগ: আগুননিহতবঙ্গবন্ধু সেতুবাসলরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিল ম্যাচের একদিন বাকি, ভেনেজুয়েলার ১২ জনের করোনা

পরবর্তী

রোলাঁ গারোঁর নতুন রাণী ২৫ বছরের বারবোরা

পরবর্তী
টেনিস খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি জয় করে কিস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোলাঁ গারোঁর নতুন রাণী ২৫ বছরের বারবোরা

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা অর্ধশতাধিক. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত অর্ধশতাধিক

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT