চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

নাফিজ ইয়াকিন রাজিন নাফিজ ইয়াকিন রাজিন
৬:৪০ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ কাবাডি দলের চ্যাম্পিয়নশিপ উদযাপন, বঙ্গবন্ধু কাপ কাবাডি ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে টানটান উত্তেজনার ফাইনালে কেনিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। একই প্রতিপক্ষকে হারিয়ে গত আসরে প্রথম শিরোপা জিতেছিল লাল-সবুজের দলটি।

শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা উঁচিয়ে ধরেছে তুহিন দফাদারের দল। ২০২১ সালে প্রতিযোগিতার প্রথম আসরে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।

গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে সেই লঙ্কানদের ৪৯-২৯ পয়েন্টে উড়িয়ে শিরোপার মঞ্চে আসে গত আসরের রানার্স আপ কেনিয়া।

Banglabid

অন্যদিকে, ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে এবারের আসরে দারুণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষেও তোলে বড় জয়, হারায় ৫৬-২১ পয়েন্টের ব্যবধানে।

জমজমাট লড়াইয়ে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪০-৩৮ পয়েন্টে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে আসে বাংলাদেশ। সেরা চারে ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারায় সাজু রাম গায়াতের শিষ্যরা।বাংলাদেশের কাবাডি দল বঙ্গবন্ধু কাপের ম্যাচ খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকে দুদলই লড়েছে সমানে সমান। ১৪ মিনিটে একবার ৯-৫ পয়েন্টে এগিয়ে যায় কেনিয়া। তবে তুহিন দফাদারের নৈপুণ্যে ১৭-১৪ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিক দল।

Reneta

দ্বিতীয়ার্ধেও লড়াই হয়েছে বেশ। শুরুতে একবার কেনিয়া এগিয়ে গেলেও ২৬ মিনিটে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। পরে আর ম্যাচে ফিরতে দেয়নি আফ্রিকার দলটিকে। ৩৪-৩১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেনিয়াবঙ্গবন্ধু কাপ কাবাডিবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গৌরব আর গর্বের মাস মার্চ

পরবর্তী

আগামীকাল রাতে সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট

পরবর্তী
২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিটের ব্ল্যাকআউটের স্মারক চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল রাতে সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট

ইমরান তার জোড়া পুরস্কার হাতে ধরে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন পর্যন্ত ক্যারিয়ারে শ্রেষ্ঠ অর্জন: জোড়া পুরস্কার হাতে ইমরান

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT