চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:০৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A
সাইবার নিরাপত্তা ও হ্যাকার আক্রমণের বিরুদ্ধে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তির পাশাপাশি তাদের নিয়ে বিভ্রান্তিমূলক অপ্রচারে জড়িত অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী ‘জ্যাকব মিল্টন’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

গত ২৮ আগস্ট রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি (মামলা নম্বর ২৬) দায়ের করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. রফিকুল আলম গাফফারী ওরফে গাফফারী রাসেল।

পুলিশ জানায়, প্রবাসী জ্যাকব মিল্টনের বিরুদ্ধে সকল তথ্য উপাত্ত তারা সংগ্রহ করছে, শিগগিরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ও ৩০ মে  জ্যাবক মিল্টনের নিজের ফেসবুক আইডি Jacob Milton যার ইউআরএল http://www.facebook.com/100005111648531, we are the people with jacob milton, ইউআরএল http://www.facebook.com/wearethepeoplewithjacobmilton এবং http://www.wearethepeoples.com/fan-club-we-are-the-jacob-milton-150512015780527/ থেকে বিভিন্ন অশ্লীল ও মিথ্যা, মানহানিকর, অপপ্রচারমূলক মন্তব্য লিখে ও ভিডিওর মাধ্যমে পাবলিক পোস্ট করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে।

এসব ভিডিওতে দেখা যায়, সেখানে সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা বাহিনীকে হেয় করে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্ত তথ্য প্রচার করা হয়েছে যা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে।

সম্প্রতি জ্যাকব মিল্টনের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, গত ৪ সেপ্টেম্বর তার দেওয়া শেষ পোস্টেও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের নামে বিভ্রান্তকর পোস্ট শেয়ার করেছে।

জানতে চাইলে মামলার বাদী রফিকুল আলম গাফফারী চ্যানেল আই অনলাইনকে বলেন, জ্যাকব মিল্টন বাংলাদেশকে অস্বীকার করে, মুক্তিযু্দ্ধের পক্ষের মানুষদের অস্বীকার করে। তাই জ্যাকবের নাগরিকত্ব বাতিল করার দাবি জানাচ্ছি।

জ্যাকব মিল্টনের ফেসবুক আইডি থেকে জানা যায়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মার্কেট রিসার্চ কনসালটেন্ট প্রতিষ্ঠান ‘লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনালে’র প্রিন্সিপাল এবং সিইও। নিউইয়র্কের মিনোলাতে বসবাস করেন।

সন্ত্রাস দমন বিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন: সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি ছড়ানো ও সরকারের নামে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে জ্যাবক মিল্টন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ আইন (সংশোধনী ২০১৩) ৫৭ (২)/৬৬ ধারায় মামলা করা হয়েছে।

‘আমরা এরই মধ্যে তার ফেসবুক আইডি থেকে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। যেহেতু সে আমেরিকা থেকে এসব কার্যক্রম চালাচ্ছে; তাই প্রয়োজন পড়লে আমরা আমেরিকান পুলিশের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের বীরত্বে গর্বিত-আনন্দিত পরিবার

পরবর্তী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ: প্রতিযোগী নির্বাচনে সতর্ক আয়োজকরা

পরবর্তী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ: প্রতিযোগী নির্বাচনে সতর্ক আয়োজকরা

১১৬ রানেই অলআউট হংকং

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT