চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর সমর্থনে এম কে আনোয়ার সহনীয় ভূমিকা পালন করেন: তোফায়েল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:৩৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
প্রধান অতিথি এম কে আনোয়ারের সঙ্গে আলোচনা করছেন তোফায়েল আহমেদ. Channel i News - চ্যানেল আই নিউজ

“আমরা যখন ছাত্র আন্দোলন করি তখন তিনি (এম কে আনোয়ার) জেলা প্রশাসক ছিলেন, বঙ্গবন্ধুর সমর্থনে যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনে তিনি সহনীয় ভূমিকা পালন করেন।”

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের তৃতীয় জানাজা শেষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এভাবে স্মৃতিচারণ করেন।

তোফায়েল আহমদ বলেন, বিরোধী দলে অবস্থানকালেও তার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন আওযামী লীগের এই নেতা।

জানাজায় আরো উপস্থিত ছিলেন, বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ নেতাকর্মী ও আত্মীয়স্বজন।

জানাজা শেষে তার (এম কে আনোয়ার) লাশ বারডেমের হিমঘরে রাখা হয়।  বুধবার লাশ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে, কুমিল্লার তিতাসে বাদ জোহর চতুর্থ জানাজা এবং হোমনায় বাদ আসর পঞ্চম জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।


সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এমকে আনোয়ার।

সকাল ১০ টায় প্রথম জানান কাটাবন, দুপুর ১২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এম কে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ-পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পর রাজনীতিতে জড়িয়ে তিনি পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন

ট্যাগ: এম কে আনোয়ারতোফায়েল আহমেদবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুধ খেতে রাজি না হওয়ায় ৩ বছরের শিশুকে গভীর রাতে একা ফেলে আসার পর

পরবর্তী

যুদ্ধ সবে শুরু, ট্রফিটা সাতবার ছুঁতে চাই

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ সবে শুরু, ট্রফিটা সাতবার ছুঁতে চাই

অভিনেত্রী অ্যানজেলিনা জোলি, সুন্দর চেহারা ও হালকা হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান কিশোরীর সংগ্রামের গল্প শোনালেন জোলি

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT