চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রোববার ছাত্রলীগের দেশব্যাপী বিক্ষোভ মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদে শনিবার সন্ধ্যায় আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এ ঘোষণা দেন।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিও এর সামনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক।

Banglabid

আগামীকাল রোববার সকাল সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগ এর সকল নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

একইসাথে, সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ এর সকল ইউনিট জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর শাখা ছাত্রলীগকে  যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আগামীকাল সাড়ে ১১টায় একযোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগবঙ্গবন্ধুর ভাস্কর্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মীয় উন্মাদনা দেশ ও মানুষকে বিপন্ন করে তুলছে

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে যুবলীগের বিক্ষোভ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT