চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ‘বাংলায় ফিরে আসা’ নিয়ে ইলিয়াসের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে বাংলায় ফিরে আসেন ১৯৭২ সালের ১০ই জানুয়ারি। ঐতিহাসিকভাবে তার ফিরে আসাকে কেন্দ্র করে একটি গান গেয়েছিলেন ভারতের বিখ্যাত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটির শিরোনাম ছিল ‘বঙ্গবন্ধু ফিরে এলে’, লিখেছিলেন আবিদুর রহমান, সংগীতায়োজনে ছিলেন সুধিন দাস গুপ্ত। এই গানটি নতুন করে গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। সংগীত করেছেন এমএমপি রনি।

ইলিয়াস চ্যানেল আই অনলাইনকে বলেন, বঙ্গবন্ধু নামটি বাঙালি জাতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তিনি না থাকলে আজ আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেতাম না। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুন করে গেয়েছি।

Banglabid

ইলিয়াস জানান, তিনি এবারই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিকে গান করলেন। এর আগে শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা-অ্যা ডটারস টেল’ দেখে ১৩ মিনিটের একটি ভিডিও স্পিচ দিয়েছিলেন।

গানের প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘বঙ্গবন্ধু ফিরে এলে’ গানটির আধুনিকভাবে শুটিং হয়েছে। যেখানে ভিএফএক্সের কিছু কাজ থাকছে। বললেন, ‘৩০ ও ৩১ আগস্ট মুজিবনগরে শুটিং করেছি।’

আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ‘স্টেজ ফর ইউথ’ সংগঠনের অভিষেক অনুষ্ঠান মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে ইলিয়াস তার এই গানটি মুক্তি দিচ্ছেন। তিনি বলেন, স্টেজে গানটি দেখানোর পর ‘স্টেজ ফর ইউথ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে দর্শকদের জন্য গানটি অবমুক্ত করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস হোসাইনবঙ্গবন্ধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বোমা হামলায় জঙ্গি সম্পৃক্ততা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে’

পরবর্তী

আসামের নাগরিক তালিকায় নেই ভারতের সাবেক রাষ্ট্রপতি!

পরবর্তী
ফখরুদ্দিন আলী আহমেদ-আসামের নাগরিক তালিকা

আসামের নাগরিক তালিকায় নেই ভারতের সাবেক রাষ্ট্রপতি!

সকাল ৯টা: রংপুর ডিসি অফিসের চিত্র

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT