চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর চরিত্রে বাংলাদেশ থেকেই অভিনেতা খুঁজছেন শ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ঘোষিত বায়োপিক নির্মাণের দায়িত্ব পেয়েছেন মুম্বাইয়ের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এরইমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে নিচ্ছেন তিনি। যৌথ প্রযোজনার বিগ বাজেটের এই ছবিটিতে এবার বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন, এটা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নির্মাতা জানালেন, বঙ্গবন্ধুর চরিত্রে বাংলাদেশের একজন অভিনেতাকেই খুঁজছেন তিনি। তার ভাষ্য, ব্যক্তিগত ভাবে আমি বঙ্গবন্ধুর চরিত্রে বাংলাদেশ থেকে কেউ অভিনয় করুক সেটা চাইবো।

তবে এ নিয়ে তার শর্ত রয়েছে। তারমতে প্রথম জীবনে বঙ্গবন্ধু একটু রোগা পাতলা এবং সরু ছিলেন, তাই বাংলাদেশ থেকে যাকে নির্বাচন করবেন তাকে দেখতে সেই মতন হতে হবে বলেও বিবিসিকে জানান শ্যাম বেনেগাল।

Banglabid

এরআগে বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা নির্মাণের দায়িত্ব ভারতীয় নির্মাতাকে দেয়ার বিষয়টি দেশে সমালোচিত হয়। অনেকে প্রশ্ন তুলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশের নির্মাতার যে ইমোশন সেটা কি ভারতীয় একজন নির্মাতা তার নির্মিত চলচ্চিত্রে তুলে ধরতে পারবেন?

তবে এসব মন্তব্য গায়ে মাখছেন না শ্যাম। উল্টো প্রশ্ন ছুঁড়ে মারছেন, তাহলে মহাত্মা গান্ধীকে নিয়ে সবচেয়ে ভালো সিনেমাটা কী করে হলিউড নির্মাতা অ্যাটেনবোরো নির্মাণ করলেন?

অনেকে মনে করছেন, সম্ভবত বিতর্ক এড়াতেই এবার বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর চরিত্রের জন্য অভিনেতা খুঁজছেন ভারতীয় এই নির্মাতা।

Reneta

এরইমধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা শেষ করেছেন। পড়ে শেষে করেছেন বঙ্গবন্ধুর আত্মজীবনীও। তাই শিগগির কাস্টিং নির্বাচনে করে কাজে লেগে যেতে চান ‘বোস: দ্য ফরগটেন হিরো’ খ্যাত এই নির্মাতা।

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য সিনেমাটি হবে চারটি ভাষায়। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি ও ইংরেজিতে ডাবিং হবে ছবিটি। এমন তথ্যও সাক্ষাৎকারে জানান ৮৩ বছর বয়সী নির্মাতা শ্যাম।

ডকুমেন্টারি, ডকুফিকশন নির্মাণেই সিদ্ধহস্ত ভারতের এই প্রখ্যাত নির্মাতা। এরআগে মহাত্মা গান্ধী, জহুরলাল নেহেরু, সত্যজিৎ রায়ের মতো মানুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মাণ করেছেন জীবনী নির্ভর ফিচার ফিল্ম ‘বোস: দ্য ফরগটেন হিরো’।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছিল দু’বছর আগে। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরির কথা ছিল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল জুলাই মাসে ভারত সফর করেন। আর এরপরেই বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবরটি সামনে আসে।

এমনকি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের জন্য তিনজন সম্ভাব্য নির্মাতার নামও প্রস্তাব করে ভারত সরকার। এরমধ্যে শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গাঙ্গুলীর কথা শোনা যায়। তবে এই তিনজনের মধ্য থেকে বাংলাদেশ থেকে শ্যাম বেনেগালকে বেছে নেয়ার সিদ্ধান্তটি গেল মাস দেড়েক আগে জানালেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌশিক গাঙ্গুলীগৌতম ঘোষজহুরলাল নেহেরুবঙ্গবন্ধুমহাত্মা গান্ধীলিড বিনোদনশ্যাম বেনেগালসত্যজিৎ রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT