চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় হাজারগুণ কঠিন কাজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কিশোরকাল উঠে আসছে সিনেমার পর্দার। কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব হিসেবে পর্দায় দেখা যাবে শান্ত খানকে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া এ ছবির পুরো কাজ শেষ হয়েছে ২৪ সেপ্টেম্বর। 

শান্ত খান বড়পর্দার নতুন মুখ। তার প্রথম ছবি ‘প্রেম চোর’ মুক্তি পেয়েছে। দ্বিতীয় ছবি ‘বিক্ষোভ’ নির্মাণাধীন। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’ নামে তৃতীয় ছবির কাজ শেষ করেছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে শান্ত জানালেন জাতির পিতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। বললেন: বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে অভিনয় করা ছেলেখেলা নয়, হাজারগুণ কঠিন কাজ।

‘শুরু থেকে এ চরিত্রে কাজের ব্যাপারে খুব ভয়ে ছিলাম। শুটিং শুরুর দুমাস আগে থেকে পুরো টিম দফায় দফায় গ্রুমিং করি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মধ্যে উত্তেজনার চেয়ে ভয় কাজ করছিল। জাতির পিতার চরিত্রে কাজ করতে পেরেছি এর চেয়ে প্রাপ্তির কিছু নেই। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রতিবাদী। এ ছবিতে তার শৈশব ও কিশোরের দিনগুলো দেখানো হয়েছে।’, বলছিলেন শান্ত খান।

Banglabid

শান্ত বলেন: আমি আমার সেরাটা দেয়ার আপ্রাণ চেষ্টা করেছি। আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে সেভাবে করেছি। শুটিং শেষ হয়েছে। বর্তমানে ডাবিং চলছে। ছবিতে আমার বিপরীতে রয়েছে দীঘি। যাকে দেখা যাবে ফজিলাতুন্নেছা মুজিব রেণুর চরিত্রে। মুক্তির বিষয়টি পরিচালক-প্রযোজক জানেন।

‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’ ছবির এক্সিকিউটিভ পরিচালক শামীম আহমেদ রনি। ছবির পরিচালক হলেন সেলিম খান। নির্মাতা রনি বলেন: এফডিসি, চাঁদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সবমিলিয়ে ৩২ দিন শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করেছি।

Reneta

‘বসগিরি’ খ্যাত নির্মাতা বলেন: ছবির প্রেক্ষাপট বঙ্গবন্ধুর শিশুকাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত। ২০২০ সালে এসে সেই সময় বা সেই পরিবেশ তুলে আনা অনেক চ্যালেঞ্জের কাজ। বঙ্গবন্ধুর চরিত্রে শান্ত যথেষ্ট ভালো কাজ করেছে। সে নতুন হলেও ভালো করার যথেষ্ট চেষ্টা করেছে। আগের চেয়ে এ ছবিতে তার অভিনয়ের ম্যাচিউরিটি এসেছে এটা দর্শক দেখলেই বুঝতে পারবে।

পিংকি খানের প্রযোজনায় ‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’-এর চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনি। আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শিবা শানু, মাজনুন মিজান, দিলারা জামান, আনিসুল হক বরুণসহ একঝাঁক থিয়েটার কর্মী।

নির্মাতা সূত্রে জানা যায়, ছবিতে থাকছে একটি মাত্র গান। লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, ইমন সাহার সুর সংগীতে কণ্ঠ দিচ্ছেন বাপ্পা মজুমদার।

নির্মাতা শামীম আহমেদ রনি জানান: ‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’ সেন্সর ছাড়পত্রের পর মুক্তি বিষয়ে ঘোষণা দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুঙ্গিপাড়ার মিয়াঁভাইদীঘিলিড বিনোদনশান্ত খানশামীম আহমেদ রনিশেখ মুজিবুর রহমানসেলিম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনহার বোনের মামলার বৈধতার শুনানি ২০ অক্টোবর

পরবর্তী

এমসি কলেজে গণধর্ষণ: গ্রেপ্তার সব আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পরবর্তী

এমসি কলেজে গণধর্ষণ: গ্রেপ্তার সব আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

করোনার হুমকিতে টালমাটাল রোনালদোদের ম্যাচ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT